ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

Share:

নিজস্ব প্রতিনিধি:   ছটপুজোর আনন্দের মাঝেই পরিবারে নেমে এল বিষাদের ছায়া। দিদার বাড়িতে ছটপুজো উপলক্ষে বেড়াতে এসে আর বাড়ি ফেরা হল না ১৩ বছরের কিশোরীর। পরিবারের সদস্যদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল তার। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বালুরঘাটের কল্যাণীঘাট এলাকায় এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে শোকের পরিবেশ তৈরি হয়েছে।

মৃত কিশোরীর নাম কোয়েল মহন্ত। তার বাড়ি বালুরঘাট শহরের খেয়ালি সংঘ এলাকায়। স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে। ছটপুজো উপলক্ষে দিদার বাড়িতে বেড়াতে এসেছিল কোয়েল। সোমবার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কল্যাণীঘাট এলাকায় নদীতে স্নান করতে নামে কিশোরী। কিন্তু স্নান করতে নেমেই ঘটে যায় বিপত্তি। আচমকাই নদীর জলে তলিয়ে যায় সে। 

ঘটনাটি নজরে আসতেই স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিবারের সদস্যদের মধ্যে। মুহূর্তের মধ্যে আনন্দের পরিবেশ বদলে যায় কান্না আর হাহাকারে। পরে কোয়েলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের আবহ তৈরি হয়। মাত্র ১৩ বছর বয়সে এক স্কুলছাত্রীর এমন মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ পরিবার ও পরিচিতরা। ছটপুজোর আবহে এমন ঘটনা কিছুতেই মেনে নিতে পারছেন না স্থানীয়রা। 

অতিথি আপ্যায়নে সেরা চমক, বানিয়ে নিন সুস্বাদু বাটার গার্লিক চিকেন

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান

বুলেটপ্রুফ কাচেও মিলবে না রেহাই! অমিতাভ-অভিষেককে হুমকি গ্যাংস্টার গোল্ডি ধিলোঁর

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ

ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ শেষ হতেই ফের হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

বন্ধ হওয়া ৪৮টি হোটেল-রেস্তরাঁকে ব্যবসার ছাড়পত্র দিল কলকাতা পুরসভা

সোমবারেও ভাল পারফরম্যান্স দেখাল ভারতীয় শেয়ার বাজার 

গ্রামবাংলা থেকে জাতীয় মঞ্চে, ভলিবলে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবেন নদিয়ার তিন কন্যা

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

‘তোমাদের খুঁজে বের করব’, দুই মার্কিন নৌ কর্মকর্তাকে হুমকি ইরানের

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

৪৮ বলে অপরাজিত ১৩৫ রান, ইতিহাস গড়লেন রজত পতিদার

যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত, বিলকিস বানো ধর্ষণ মামলায় দুই দোষীর জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের