কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

Share:

নিজস্ব প্রতিনিধি:  কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো মানেই চাষাপাড়ার বুড়িমাকে ঘিরে অগণিত মানুষের আবেগ ও ভক্তি। প্রতি বছর দেবীর দর্শন এবং প্রসাদ গ্রহণের আশায় ভিড় জমান হাজার হাজার মানুষ। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বরং ভক্তদের জন্য মহাভোগের আয়োজন আরও বড় করে সাজিয়েছেন পুজো উদ্যোক্তারা। বিপুল পরিমাণ চাল ও ঘি দিয়ে তৈরি হবে মায়ের মহাভোগ। পাশাপাশি দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর ঝক্কি কমাতে প্রসাদ বিতরণেও রাখা হয়েছে একাধিক বিশেষ ব্যবস্থা। তবে বুড়িমার ভোগ পেতে হলে কী করতে হবে, কখনই বা শুরু হবে বিতরণ? জেনে নিন সবটা। 

পুজো উদ্যোক্তাদের সূত্রে খবর, এবারের মহাভোগ তৈরিতে ব্যবহার করা হবে প্রায় ১৫০০ কুইন্টাল চাল এবং ১২০০ কুইন্টাল ঘি। বিপুল সংখ্যক দর্শনার্থী ও ভক্তের কথা মাথায় রেখেই এই বিশাল আয়োজন। আগের বছরের তুলনায় এবারের ভোগের প্রস্তুতি আরও বড় করা হয়েছে।  

 কবে কখন শুরু প্রসাদ বিতরণ? 

ভক্তদের সুবিধার কথা মাথায় রেখে এবার দুটি পৃথক জায়গা থেকে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। আগামী  বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টা থেকে শুরু হবে প্রসাদ দেওয়ার কাজ। চলবে রাত ১২টা পর্যন্ত। অর্থাৎ সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত নির্দিষ্ট কেন্দ্র থেকে ভক্তরা প্রসাদ সংগ্রহ করতে পারবেন। 

 কুপন ছাড়া মিলবে না নির্দিষ্ট ভোগ 

এবার বুড়িমার প্রসাদ সংগ্রহের জন্য থাকছে কুপন ব্যবস্থা। যাঁরা দেবীর পুজো দেবেন, তাঁদের হাতে একটি কুপন তুলে দেওয়া হবে। সেই কুপন দেখিয়েই নির্দিষ্ট স্থান থেকে সন্দেশ ভোগ সংগ্রহ করা যাবে। অন্যদিকে, অন্নভোগ বা পোলাও প্রসাদ নিতে চাইলে নির্দিষ্ট মূল্যের কুপন কিনতে হবে। ৫০, ১০০, ৫০০ এবং ১০০০ টাকা, এই চার ধরনের কুপনের ব্যবস্থা থাকছে। নিজের সামর্থ্য ও পছন্দ অনুযায়ী যে কোনও মূল্যের কুপন সংগ্রহ করতে পারবেন ভক্তরা।

 বিনামূল্যে অন্নমহোৎসবের আয়োজন 

তবে যাঁরা টাকা খরচ করে কুপন কিনতে পারবেন না, তাঁদের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা। বুড়িমা পুজো কমিটির সভাপতি বিনীলকুমার ঘোষ জানিয়েছেন, পুজো উপলক্ষে আয়োজন করা হচ্ছে অন্নমহোৎসবের। সেখানে বিনামূল্যেই অন্নভোগ গ্রহণ করতে পারবেন সকলে। যে কেউ এসে বসে এই মহোৎসবের প্রসাদ খেতে পারবেন। বুড়িমার ভোগে মূলত পোলাও পরিবেশন করা হয়।

উল্লেখ্য, কৃষ্ণনগরের চাষাপাড়ার বুড়িমাকে ঘিরে রয়েছে দীর্ঘদিনের লোকবিশ্বাস। বহু ভক্তের ধারণা, দেবীর দর্শন ও প্রসাদ গ্রহণে জীবনের নানা বাধা-বিপত্তি দূর হয়। মনস্কামনা পূরণের আশায় অনেকেই মায়ের কাছে মানত করেন। সেই বিশ্বাস, ভক্তি আর আবেগের টানেই প্রতি বছর দূরদূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য মানুষ। 

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

অতিথি আপ্যায়নে সেরা চমক, বানিয়ে নিন সুস্বাদু বাটার গার্লিক চিকেন

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান

বুলেটপ্রুফ কাচেও মিলবে না রেহাই! অমিতাভ-অভিষেককে হুমকি গ্যাংস্টার গোল্ডি ধিলোঁর

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

‘তোমাদের খুঁজে বের করব’, দুই মার্কিন নৌ কর্মকর্তাকে হুমকি ইরানের

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ

ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ শেষ হতেই ফের হাই কোর্টের দ্বারস্থ অভিষেক