মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অনিয়মিত ঘুম, কাজের চাপ বা অতিরিক্ত শব্দ! প্রতিদিনের এই ছোট ছোট ঘটনায় বাড়তে পারে মাইগ্রেনের সমস্যা। যাঁরা নিয়মিত মাইগ্রেনের সমস্যায় ভোগেন, তাঁদের অনেকেই বুঝতে পারেন না ঠিক কী কারণে বারবার এই যন্ত্রণা ফিরে আসছে। বিশেষজ্ঞদের মতে,যাঁদের মাইগ্রেনের প্রবণতা রয়েছে, তাঁদের মস্তিষ্ক শরীরের ভেতরের ও বাইরের যেকোনো পরিবর্তনের প্রতি অতিরিক্ত সংবেদনশীল হয়। তাই ওষুধের ওপর নির্ভর করার পাশাপাশি দৈনন্দিন জীবনযাত্রায় পরিবর্তন আনা অত্যন্ত জরুরি।

অনিয়মিত ঘুমের সময়

পর্যাপ্ত ঘুমের পাশাপাশি প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো ও ঘুম থেকে ওঠা খুব জরুরি। রাত জাগা, কম ঘুমানো কিংবা ছুটির দিনে অতিরিক্ত সময় ধরে ঘুমালেও শরীরের স্বাভাবিক ছন্দ ব্যাহত হয় এবং মাইগ্রেন শুরু হতে পারে।

অতিরিক্ত শব্দ ও আলোর প্রভাব

রাস্তার যানজটের শব্দ, জোরে গান শোনা বা দীর্ঘক্ষণ হেডফোন ব্যবহার করা মাইগ্রেনের লক্ষণ বাড়িয়ে দেয়।এ ছাড়া দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, উজ্জ্বল বা ঝলকানি দেওয়া আলো এবং তীব্র গন্ধ স্নায়ুতন্ত্রের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে।

মানসিক চাপ ও পরবর্তী প্রতিক্রিয়া

কাজের ডেডলাইন, মানসিক ক্লান্তি এবং বিশ্রামের অভাব মাইগ্রেনের ঝুঁকি বাড়ায়। অনেক সময় প্রচণ্ড চাপের মুহূর্তে ব্যথা না হয়ে চাপ কমে যাওয়ার পর মাইগ্রেনের ব্যথা শুরু হয়- যেমন কোন বড় প্রজেক্টের কাজ শেষ হলে বা সপ্তাহান্তে বিশ্রাম নেওয়ার সময়।

খাবার ও পানীয়ের অনিয়ম

 দীর্ঘক্ষণ না খেয়ে থাকা, সকালের খাবার বাদ দেওয়া, পর্যাপ্ত জল পান না করা এবং অতিরিক্ত ক্যাফেইন (চা বা কফি) গ্রহণ মাইগ্রেনের অন্যতম প্রধান কারণ।

মাইগ্রেন নিয়ন্ত্রণে রাখার উপায়

মাইগ্রেন কেবল সাধারণ মাথাব্যথা নয়, এটি একটি স্নায়বিক সমস্যা। এর ফলে তীব্র দপদপে ব্যথার পাশাপাশি বমি বমি ভাব, বমি এবং আলো ও শব্দের প্রতি অসহনীয় সংবেদনশীলতা দেখা দিতে পারে, যা কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত স্থায়ী হয়।চিকিৎসকের পরামর্শ ছাড়া ঘনঘন ব্যথানাশক ওষুধ খেলে ‘মেডিকেশন-ওভারইউজ হেডেক’ বা ওষুধের অতিরিক্ত ব্যবহারজনিত মাথাব্যথা শুরু হতে পারে।হঠাৎ করে তীব্র মাথাব্যথা শুরু হলে এবং এর সাথে শরীরে দুর্বলতা, বিভ্রান্তি বা কথা বলতে অসুবিধা দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

‘তোমাদের খুঁজে বের করব’, দুই মার্কিন নৌ কর্মকর্তাকে হুমকি ইরানের

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ