ভালোবাসার টানে প্যারিস এল পান্ডুয়ায়, সাত পাকে বাঁধা পড়লেন কুন্তল-প্যাস্ট্রিয়া

ভাষা দুজনের আলাদা। তবে কথা হতো কেমন করে? প্রথম প্রথম ভরসা ছিল গুগল ট্রান্সলেট। প্যাট্রিসিয়া জানিয়েছেন, তাঁর মন্দির ভাললাগে। তাই মন্দিরে বিয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্যারিস থেকে উড়ে এলেন প্যাট্রিসিয়া। সৌজন্যে ‘প্রেমের টান’। গায়ে তুলে নিলেন লাল বেনারসি। আর সাতপাকে ঘুরে বাঁধা পড়লেন পান্ডুয়ার তরুণের সঙ্গে। এখন কুন্তল ভট্টাচার্য ও প্যাস্ট্রিয়ার সাজানো সংসার পান্ডুয়ায়।

জানা গিয়েছে, সোমবার স্থানীয় সিমলাগড় কালীমন্দিরে বিয়ে (MARRIAGE) হয়েছে তাঁদের। পান্ডুয়ার সারদাপল্লীর বাসিন্দা কুন্তলের সঙ্গে প্যাট্রিসিয়ার আলাপ হয়েছিল একটি ডেটিং সাইটে। শুরু হয়েছিল কথা। তারপর বন্ধুতা। কথায় কথায় বাড়তে থাকে টান। আর তারপরেই প্রেম। তারপর সোজা বিয়ে। যখন সম্পর্ক তৈরি হয় তখন কুন্তল কর্মসূত্রে থাকতেন দিল্লিতে। প্রায় ৪ মাস ধরে চলছিল এমনই। তবে এখন পান্ডুয়ায় থাকেন কুন্তল। আর একদিন দেখেন তাঁকে সারপ্রাইজ দিতে প্যাট্রিসিয়া সোজা চলে এসেছেন পান্ডু্যায়। তারপর বেশ কয়েকদিন তিনি ছিলেন কুন্তলের বাড়িতেই। অবশেষে বিয়ে হল সোমবার।

জানা গিয়েছে, বিয়েতে উপস্থিত ছিলেন না দুই পরিবারের কেউ। ভাষা দুজনের আলাদা। তবে কথা হতো কেমন করে? জানা গিয়েছে, প্রথম প্রথম ভরসা ছিল গুগল ট্রান্সলেট। কুন্তল বলেন, প্যারিস থেকে প্রথমে একদিন হঠাৎ নিউ দিল্লি আসেন প্যাট্রিসিয়া। তারপর কুন্তলকে জানালে কুন্তল তাঁকে বলেন কলকাতায় আসতে। আর কলকাতা থেকে সোজা একেবারে পান্ডুয়া।

বিয়ের আগে যে ক’দিন কুন্তলের বাড়িতে ছিলেন প্যাট্রিসিয়া সেই ক’দিন কেমন কাটিয়েছেন তাঁরা? জানা গিয়েছে তাঁরা ঘুরে বেড়িয়েছেন কলকাতা, মায়াপুর সহ বিভিন্ন জায়গা। প্যাট্রিসিয়াকে ঘুরে দেখানো হয়েছে বাংলার ইতিহাস-ঐতিহ্য- সংস্কৃতি। প্যাট্রিসিয়া জানিয়েছেন, তাঁর মন্দির ভাললাগে। তাই মন্দিরে বিয়ে। আর? তাঁর প্রিয় রেড লাইন ও রেড ডট। ভাবছেন এই দু’টো আবার কী? সিঁথির সিঁদুর হল রেড লাইন। আর রেড ডট? সেটা কপালে সিঁদুরের টিপ।

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত