শিক্ষিকা হয়েও কোনওদিন স্কুলে যাননি, এবার মামলা দায়ের সুকন্যার বিরুদ্ধে

শিক্ষিকার চাকরি পেয়েও কোনওদিন স্কুলে যাননন। সেই অভিযোগ তুলে এবার সুকন্যা মণ্ডলের বিরুদ্ধে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।  

Share:

নিজস্ব প্রতিনিধি:  টেট পাশ না করেও অনুব্রত-কন্যা শিক্ষকতার চাকরি করতেন বলে এবার অভিযোগ উঠল। আর তা নিয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলা দায়ের করেছেন আইনজীবী ফিরদৌস শামিম। তাঁর আরও অভিযোগ, কোনওদিন স্কুলে যানননি সুকন্যা মণ্ডল। তাঁকে সই করানোর জন্য হাজিরা খাতা আসত বাড়িতে।

বোলপুরের কালিকাপুরে প্রাথমিক বিদ্যালয়ে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা চাকরি করতেন বলে অভিযোগ। অনুব্রত-কন্যা সহ আরও ৬ জন টেট পাশ না করে প্রাথমিক শিক্ষকের চাকরি করতেন বলে দাবি অভিযোগকারীর।  প্রত্যেকে অনুব্রত মণ্ডলের আত্মীয় ও ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। এই ছজনের মধ্যে রয়েছেন অনুব্রত মণ্ডলের কন্যা, অনুব্রতর ভাই, ভাইপো। বুধবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেল ৩টের মধ্যে ওই ছজনের টেট পাশ করার শংসাপত্র এবং চাকরির নিয়োগপত্র নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজিরা দিতে হবে। পাশাপাশি বৃহস্পতিবারের মধ্যে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকাকে রেজিস্টের নিয়ে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। হাজিরা না দিলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে আদালত।

উল্লেখ্য এর আগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী কোনও নিয়ম না মেনে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এমনকি অঙ্কিতা যতদিন বেতন পেয়েছে সেই বেতনের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ মেনে অঙ্কিতা অধিকারী দুটি কিস্তিতে বেতনের টাকা ফেরত দেন। অঙ্কিতার বিরুদ্ধে মামলাকারী ববিতা সরকার সেই টাকা পান। সেই রেশ কাটতে না কাটতে এবার রাজ্যের আরও এক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠরা কোনও নিয়ম না মেনে চাকরি পেয়েছেন বলে অভিযোগ উঠল।

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র