তেঁতুল ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে….

তেঁতুলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ, আয়রন এবং ফাইবার জাতীয় অনেক উপকারী উপাদান।

Share:

নিজস্ব প্রতিনিধি: তেঁতুলের নাম শুনলেই কমবেশি সবারই জিভে জল আসতে বাধ্য। তেঁতুল মাখা, আচার বা ফুচকায় ভরা তেঁতুল পানি যেন অবাক করা লোভনীয় খাবার। এমনকি রান্নাতেও তেঁতুলের ব্যবহার দারুণ স্বাদ প্রদান করে। জানেন কি, এই ফলটি স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী। তেঁতুলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ, আয়রন এবং ফাইবার জাতীয় অনেক উপকারী উপাদান। পুষ্টিগুণে ভরপুর তেঁতুল ত্বক ও চুলের জন্যও উপকারী।

জেনে নিন তেঁতুলের কী কী গুণ রয়েছে-

১। তেঁতুল ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। এতে থাকা এনজাইম ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া তেঁতুল ফ্যাটমুক্ত একটি ফল। এতে উচ্চ মাত্রায় ফাইবারও রয়েছে। এছাড়া নিয়মিত তেঁতুল খেলে ওজন কমে যায়। তেঁতুল খিদাও কমিয়ে দেয়। ফলে দ্রুত ওজন কমে।

২। তেঁতুল কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে। তেঁতুলে থাকা হাইড্রোক্সিট্রিক অ্যাসিড সরাসরি চর্বি উৎপাদন কমাতে সাহায্য করে।

৩। এছাড়াও মুখের দাগ দূর করতেও তেঁতুল বেশ উপকারী। এই ফল আলফা-হাইড্রক্সি অ্যাসিড সমৃদ্ধ প্রসাধনী পন্যে ব্যবহৃত হয়। তেঁতুল ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে। এছাড়া তেঁতুলে থাকা ভিটামিন এ চোখের সুরক্ষাতেও বেশ কার্যকরী।

ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি সরকারি ভলভো বাসে! জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি