অ্যাডলফ হিটলার তৃণমূলে! বলি হলটা কী, প্রশ্ন সকলের

সকলের একটাই প্রশ্ন, কীভাবে এটা সম্ভব? হিটলার তো কোন কালে মরে পচে ভূত হয়ে গিয়েছে। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে। এখন সে কোথা থেকে ফিরে এল?

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলে(TMC) যোগ দিয়েছেন অ্যাডলফ হিটলার(Adlof Hitler)। আর এই খবরেই সোশ্যাল মিডিয়ায় পড়ে গিয়েছে জোর শোরগোল। সকলের একটাই প্রশ্ন, কীভাবে এটা সম্ভব? হিটলার তো কোন কালে মরে পচে ভূত হয়ে গিয়েছে। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে। এখন সে কোথা থেকে বেঁচে ফিরে এল? আর এল তো এল একদম বাংলার তৃণমূলে! আসলে সত্যিই হিটলার যোগ দিয়েছেন জোড়াফুলে। তবে এ হিটলার সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিটলার নন, ইনি মেঘালয়ের(Meghalaya) প্রাক্তনমন্ত্রী তথা বিধায়ক। বিজেপির(BJP) বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি এসেছেন তৃণমূলে। তাঁর পুরো নাম অ্যাডলফ লু হিটলার মারাক। মেঘালয়ের রাংসাকোনা বিধানসভা কেন্দ্রের ৩ বারের বিধায়ক ও সেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এই হিটলার গত বৃহস্পতিবার তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁর সঙ্গে জোড়াফুলে পা রেখেছেন সেই রাজ্যের বিজেপির প্রাক্তন সহসভাপতি ডেভিড মারাক ও সেই রাজ্যের শিক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত আধিকারিক ভূপেন্দ্র জি মোমিন। কিন্তু বাকি দুইজনকে বাদ দিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় তৃণমূলে যোগ দেওয়া অ্যাডলফ হিটলার।

গত বছর কংগ্রেস ছেড়ে এসে তৃণমূলে যোগ দিয়েছিলেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা সহ ১১ জন বিধায়ক। এখন সেই রাজ্যে প্রধান বিরোধীদলের মর্যাদা পেয়েছে তৃণমূল। আগামী বছর নির্বাচনে তারাই সেখানে সরকার গঠন করবে বলেও দাবি করেছেন তৃণমূল নেতারা। এই অবস্থায় তৃণমূলে পা রেখেছেন ৩ নেতা। সেই রাজ্যের বিধায়ক জেনিথ সাংমার হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন হিটলার সহ তিনজন। জেনিথ সাংমার দাবি, ‘হিটলার এখানের মানুষের প্রতিনিধি ছিলেন। তিনি মানুষের হয়েই কথা বলেন। কোনও রকম শর্ত ছাড়াই হিটলার তৃণমূলে দলে যোগ দিয়েছেন হিটলার। তাঁর মত অনেকেই আমাদের দলে যোগ দিচ্ছেন। মেঘালয়ে বিজেপিতে ভাঙন শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি বিজেপি থেকেও আরও অনেকেই যোগ দিতে চলেছেন তৃণমূলে। আগামী বছর যে বিধানসভা নির্বাচন হবে মেঘালয়ে সেখানে তৃণমূল রাজ্যের ৬০টি আসনেই লড়াই করবে। এখানে সবাই বুঝতে পারছে একমাত্র তৃণমূলই রাজ্যের প্রকৃত উন্নয়ন করতে পারে। আমাদের এই উন্নয়নশীল দৃষ্টিভঙ্গি দেখেই তাঁরা তৃণমূলে যোগ দিচ্ছেন।’   

আর যাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত হইচই সেই হিটলার কী বলছেন? তাঁর দাবি, ‘মেঘালয় এবং এই রাজ্যের মানুষকে যারা বাঁচাতে পারবে মানুষকে তাঁদেরকেই বেছে নিতে হবে। এই রাজ্যের মানুষ এখানের সরকারের কাজে বিরক্ত। সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব না দিয়েই অসমের সঙ্গে সীমান্ত চুক্তি করেছে মেঘালয়ের সরকার। আমাদের রাজ্যের এলাকা তুলে দেওয়া হয়েছে অসমের হাতে। এলাকার মানুষ তা মেনে নিতে পারছেন না। তাই আগামী নির্বাচনে মানুষ নিজের বুদ্ধি দিয়েই কারা তাদের জন্য কাজ করবেন তাঁকে বেছে নেবেন।’ কিন্তু সোশ্যাল মিডিয়াতে টিপন্নী চলছে, হিটলারের হাত ধরে জার্মানি ডুবেছিল, নয়া হিটলার মেঘালয়ে তৃণমূলকে পাহাড় থেকে যেন না ছুঁড়ে ফেলে দেয় খাদে!

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত