গম চাষিদের চোখের জল ফেলতে হয়েছিল, উদয়নকে কটাক্ষ মিহিরের

উদয়ন গুহ আর মিহির গোস্বামীর তরজায় কোচবিহারের রাজনীতি বেশ সরগরম হয়ে গিয়েছে। কেউ কাউকে জমি ছাড়তে চান না। তাতেই বিবাদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুইজনই কোচবিহার(Coachbehar) জেলার ভূমিপুত্র। একজন ছিলেন বামপন্থী, পরে দলবদলু হয়ে রূপান্তর হয়েছেন তৃণমূলে(TMC), অন্যজন ছিলেন তৃণমূলে, দলবদল করে চলে গিয়েছে বিজেপিতে(BJP)। প্রথমজন ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী হয়ে গিয়েছেন। অপরজনকে বিধায়ক হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। সেই জ্বালা থেকেই বোধহয় এবার প্রথমজনকে কটাক্ষ হানলেন দ্বিতীয়জন। মনে করিয়ে দিলেন অতীতের কথা। যদিও তা পাত্তা দিতে নারাজ প্রথমজন। নজরে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ(Udayan Guha) ও বিজেপি বিধায়ক মিহির গোস্বামী(Mihir Goswami)। শনিবার উদয়ন দলের এক সভায় সতর্কবার্তা দিয়েছিলেন দলেরই নেতাদের। সেই প্রসঙ্গেই রবিবার তাঁকে পাল্টা কটাক্ষ হেনেছেন মিহির। যদিও তা ধার্তব্যের মধ্যে আনছেন না উদয়ন। তবে দুইজনের এই তরজায় কোচবিহারের রাজনীতি বেশ সরগরম হয়ে গিয়েছে।

শনিবার দিনহাটার চৌধুরীহাটে দলেরই এক সভা থেকে উদয়ন কড়া বার্তা দেন দলের নেতাদের। তিনি বলেছিলেন, ‘ঠিকাদারদের থেকে টাকা নেওয়া যাবে না। পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে টাকা তোলা হচ্ছে। তাদের নাম জানতে পারলে রাজ্য নেতৃত্বকে জানানো হবে। বিবেকবান না হলে পঞ্চায়েত ভোটে টিকিট পাওয়া যাবে না। মেনে চলতে হবে শৃঙ্খলা।’ সেই প্রসঙ্গেই রবিবার উদয়নকে বিঁধেছেন মিহির। তিনি বলেন, ‘আহা, এ যেন ভূতের মুখো রাম নাম। চোরের মন সবসময় পুলিশ পুলিশ। বামফ্রন্টে থাকাকালীন সীমান্ত এলাকার সমস্ত সমস্ত সমাজ বিরোধীদের সঙ্গে উদয়ন বাবুর যোগাযোগ ছিল। এই বিষয়ে গোটা দিনহাটার মানুষের জানা আছে। তাই তাঁর ভয়ের কারণ থাকতেই পারে। উদয়নবাবু বামফ্রন্টে থাকাকালীন তাঁর পিতার মন্ত্রিত্বের সুযোগ নিয়ে পশ্চিমবঙ্গ বীজ নিগমের বীজ সাপ্লাই করেছিলেন, যে বীজে কোনও ফসল হয়নি। পশ্চিমবঙ্গের সব গম চাষিদের চোখের জল ফেলতে হয়েছিল এবং বাংলার হাজার হাজার চাষিকে সেই গমের চাষ আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে হয়েছিল। ভুলে গেলেন নাকি সে সব কথা।’

এখানেই থেমে যাননি মিহিরবাবু। তিনি আরও বলেন, ‘উদয়নবাবু কী দিনহাটায় পুলিশের গুলিতে পাঁচ জন ফরওয়ার্ড ব্লকের কর্মী মারা যাওয়ার ঘটনাও ভুলে গিয়েছেন? তৎকালীন বাম সরকার এই নিয়ে কমিশন গঠন করে। সেই শীল কমিশনের রিপোর্টেও উদয়ান গুহর নাম রয়েছে। এখন সব ধোয়া তুলসিপাতা সাজতে চাইছে। কিন্তু মনে রেখো বাছা, পাপ বাপকেও ছাড়ে না।’ উদয়ন গুহ অবশ্য মিহির গোস্বামীর এহেন আক্রমণকে কোনও গুরুত্বই দিতে চাননি। তাঁর অভিমত, ‘ওনার কথার কী গুরুত্ব দেব? কোনও রাজনৈতিক গুরুত্বই নেই। উনি নিজেকে প্রাসঙ্গিক করার জন্য আমার বিরুদ্ধে কথা বলেন। এছাড়া তো ওনার নাম নিয়ে কোথাও আলোচনা হয় না। তাই আমার বিরুদ্ধে বলে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করেন।’

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র

পশ্চিমবঙ্গেই ব্রাত্য বাংলা সিনেমা! হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী