রাতে মরুশহরে নামছে গত বিশ্বকাপের ফাইনালিস্টরা

কুড়ি-বিশের শেষ বিশ্বকাপে তথা ২০১৬ সালের ফাইনালে খেলেছিল এই দুই দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: টি-২০ বিশ্বকাপের মূল পর্বের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। কুড়ি-বিশের শেষ বিশ্বকাপে তথা ২০১৬ সালের ফাইনালে খেলেছিল এই দুই দল। সেই মেগা ফাইনালের কথা আজও ভুলতে পারেননি ক্রিকেট প্রেমীরা। আর এমন রোমাঞ্চকর ম্যাচ না কীভাবেই বা ভুলবেন। হারতে চলা ম্যাচকে জিতে গোটা বিশ্বকে চমকে দিয়েছিল ক্যারিবিয়ানরা। গোটা বিশ্ব সেদিন দেখেছিল তাদের ২২ গজে তাদের শাসন। ইডেনের সেই রাতকে স্মরণীয় করে রেখেছিলেন কার্লোস ব্রেথওয়েট। শেষ ওভারে চারটি ছক্কা মেরে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখেছিলেন নিজের নাম এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।

তবে এখন সেই সবই অতীত। সেদিনের নায়ক ব্রেথওয়েট আর ভিলেন বেন স্টোকস কেউই এবারের টি-২০ বিশ্বকাপের দলে নেই। তাই লড়াইটাও সম্পূর্ণ অন্যরকমের। দু’পক্ষই চাইছে মরুশহর দুবাইতে জিততে। কারণ, যেকোনও টুর্নামেন্টে প্রথম ম্যাচে জয় পেলে গোটা দলের মনোভাবটাই ইতিবাচক যায়।

ইংল্যান্ড শিবিরের প্রধান চিন্তার কারণ হল অধিনায়ক ইয়ন মরগান। ইংরেজ ক্যাপ্টেন একেবারেই ফর্মের ধারে কাছে নেই। তিনি নিজেও সেই কথা শিকার করে নিয়েছেন। ফলে মরগান না চাইলে তাঁকে বসিয়েই দল গড়তে হবে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টকে। আর সেক্ষেত্রে দলকে নেতৃত্ব দিতে পারেন জস বাটলার। তবে বোলিং নিয়ে খানিকটা চিন্তায় রয়েছে ইংরেজরা।

অন্যদিকে, বেশ চাপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজও। কারণ, প্রস্তুতি ম্যাচগুলিতে একদমই ভালো খেলতে পারেনি গতবারের চ্যাম্পিয়নরা। কায়রন পোলার্ডের নেতৃত্বাধীন দল ওয়ার্ম আপ ম্যাচে আফগানিস্তান এবং পাকিস্তানের কাছে হারের মুখ দেখেছে। বিশেষ করে ব্যাটিং লাইনআপ একটি ম্যাচেও ১৪০ রানের বেশি তুলতে পারেনি। তবে সকলে আশা রাখছে যে মূল পর্বে ক্যারিবিয়ানদের পারফরম্যান্স বদলাবে।  

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

অন্ডালে কান্স্যার হাসপাতালের শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি