নিরামিষের দিন চটজলদি বানিয়ে ফেলুন ‘সিম-আমের চচ্চরি’

যদিও এটি শীতকালীন সব্জি। তাও গরমকালে বেশি দাম দিয়ে এই সব্জি কিনতে পারেন। আর এই সব্জির উপকারিতার কোনো শেষ নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিরামিষের দিনে কি রাঁধবেন ভেবে পান না তাইতো? চলুন আজ একটা দারুণ রেসিপি শিখিয়ে দিই। শিম মোটামুটি সবাই খান। যদিও এটি শীতকালীন সব্জি। তাও গরমকালে বেশি দাম দিয়ে এই সব্জি কিনতে পারেন। আর এই সব্জির উপকারিতার কোনো শেষ নেই। এদিকে আমও আবার শীতকালে পাওয়া যায়না। তাই সিম একটু বেশ দাম দিয়েই কিনে আনুন বাজার থেকে। আর নিরামিষের দিন চটজলদি বানিয়ে ফেলুন ‘সিম আমের চচ্চরি’। যা ভুলিয়ে দেবে, চিকেন-মটনের স্বাদ।

উপকরণ

শিম (আধ কেজি) (মাঝারি মাপে কেটে নিন)
কাঁচা আম (লম্বা কুচি করে নেওয়া)
গোটা শুকনো লঙ্কা (২টি)
অল্প সর্ষে, নারকেল বাটা (আধ কাপ)
পোস্ত (২ চা-চামচ)
হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, ধনেপাতা, সর্ষের তেল (বড় ২ চামচ)।

প্রণালী

কড়াইয়ে তেল গরম করুন। তাতে শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন দিয়ে সিম ছাড়ুন। সিম কিছুটা ভাপানো হয়ে গেলে আম দিন। এবারে নুন দিয়ে ঢাকা দিতে হবে। নরম হয়ে এলে হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে নারকেল বাটা বা পোস্ত বাটা দিয়ে ঢাকা দিতে হবে। মাখা মাখা হয়ে এলে ধনেপাতা কুচি ও সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ঢেকে দিন কিছুক্ষণ। নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটি টাকায় বিক্রি হল ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর