দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মিমি-জুনদের নিয়ে বিতর্কিত মন্তব্যের পর নিরাপত্তা কমানো হল মন্ত্রী শ্রীকান্তর

নিজস্ব প্রতিনিধি: দলের তারকা বিধায়ক ও সাংসদদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর তৃণমূল কংগ্রেসের তরফে শোকজ করা হয়েছিল রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোকে। এবার মন্ত্রীর নিরাপত্তাও কমানো হল। বিতর্কিত মন্তব্য করার জেরে তাঁর নিরাপত্তা কমানোর সিদ্ধান্ত? রাজনৈতিক মহলে এই প্রশ্নই উঠছে।

রাজ্য সরকারের ডিরেক্টোরেট অফ সিকিউরিটির তরফে এক নির্দেশিকা জারি করে বলা হয়েছে, এবার থেকে সর্বক্ষণের জন্য মাত্র একজন নিরাপত্তারক্ষী পাবেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। নতুন নির্দেশিকা অনুযায়ী মন্ত্রী শ্রীকান্ত মাহাতো এবার থেকে কোনও এসকর্ট কার পাবেন না৷ কোনও হাউজ গার্ডও পাবেন না তিনি৷ যদিও নিরাপত্তা কমার বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেছেন ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রী৷

প্রসঙ্গত সম্প্রতি শ্রীকান্ত মাহাতোর একটি মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় দলের তারকা সাংসদ বিধায়কদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। দেব, মিমি, নুসরতদের মতো দলের তারকা সাংসদ, জুন মালিয়ার মতো অভিনেত্রী বিধায়করা ‘টাকা লুটেপুটে খাচ্ছে’ বলে অভিযোগ করেন তিনি। ভিডিও-তে রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রী কে বলতে শোনা যায়, ‘মমতা বন্দোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সিদের অনেক বার বলেছি৷ দেবাদি দেব, মিমি, নুসরত, সন্ধ্যা রায়, জুন মালিয়া যাঁরা টাকা লুটেপুটে খাচ্ছে, দল তাঁদের কথাই শুনছে৷ ভাল লোকের কথা শুনছে না৷ ওঁরাই নাকি দলের সম্পদ৷ চোর ডাকাতরা যদি দলের সম্পদ হয়, তাহলে তো সেই পার্টি করা যাবে না৷ পার্টি তো চোর, ডাকাতের কথা শুনবে, ভাল লোকের কথা শুনবে না৷ লোকে তো বলছে এই ক্যাবিনেটের সবাই চোর৷ তাহলে আপনাকে পথ দেখাতে হবে৷ হয় আশ্রমে চলে যেতে হবে, নাহলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে৷’ এই মন্তব্যের পর তৃণমূল কংগ্রেসের তরফে তাঁকে শোকজ করা হয়। সেই শোকজের জবাবে মন্ত্রী জানান, ওই মন্তব্য তাঁর ‘মন থেকে’ করা নয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার তাঁর নিরাপত্তা কমায় রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ দুটি ঘটনার মধ্যে যোগসূত্র খুঁজে পাচ্ছেন। যদিও মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি বিষয়টি নিয়ে জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেট বৈঠকেই জানিয়েছিলেন মন্ত্রীদের নিরাপত্তা কমানো হবে বলে।

Published by:

Share Link:

More Releted News:

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ