SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

Share:

নিজস্ব প্রতিনিধি: সত্যজিৎ রায়ের নামাঙ্কিত ঐতিহ্যের শিক্ষাপ্রতিষ্ঠানে ঝুলল তালা। সত্যজিৎ রায় ফিল্ম অ্য়ান্ড টেলিভিশন ইন্সটিটিউট (SRFTI)-এর দরজা বন্ধ হয়ে গেল আপাতত এক মাসের জন্য। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত খোলা হবে না ক্যাম্পাস। বন্ধ থাকবে পঠন-পাঠন সহ সব কাজকর্ম। এমনই সিদ্ধান্তের কথা আজ, বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে। এমনকি হস্টেল ছেড়ে বাড়ি চলে যেতে বলা হয়েছে সব পড়ুয়াদের। যাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

দুর্গাপুজোর আগে থেকেই বাইপাসের ধারে অবস্থিত সত্যজিৎ রায় ফিল্ম অ্য়ান্ড টেলিভিশন ইন্সটিটিউট (SRFTI) অশান্তি শুরু হয়েছিল। অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের সংঘর্ষে ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল। গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে সেই ঘটনা ঘটেছিল। তার এক সপ্তাহের মধ্যে আবারও সংঘর্ষের ছবি দেখা গিয়েছিল ক্যাম্পাসে। হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ হয়েছিল প্রতিষ্ঠানের পড়ুয়াদের সঙ্গে। এমনকি পুলিশের সঙ্গেও মিছিলের সদস্যদের হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছিল। তারপর থেকে দফায় দফায় বিক্ষোভে উত্তপ্ত হয়েছিল ক্যাম্পাস। দুর্গাপুজোর সময়ে দেখা গিয়েছিল, মধ্যরাতে ক্যাম্পাসে ঢুকছে বিশাল পুলিশ বাহিনী। আর এবার বন্ধ করে দেওয়া হল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই ক্যাম্পাস। কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, স্থিতাবস্থা ফিরলে আবার চালু করা হবে ক্যাম্পাস। শুরু হবে পঠন-পাঠন।

আরও পডুন: TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

SRFTI কর্তৃপক্ষের বক্তব্য, পড়ুয়াদের আন্দোলন বন্ধ করতে বলা হয়েছে। অন্যদিকে, পড়ুয়াদের দাবি উপাচার্যকে পদত্যাগ করতে হবে। এই সংঘাতের জেরেই বন্ধ করে দেওয়া হল ক্যাম্পাস।

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই