Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘সেটিং করতে যাইনি, রাজ্যের প্রাপ্য চাইতে গিয়েছিলাম’, বিরোধীদের ধুয়ে দিলেন মমতা

নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘সেটিং করা আমার আসে না। আমি সেটিংয়ে বিশ্বাসী নই।'

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁর দিল্লি সফর নিয়ে কোরাসসুরেই আক্রমণ শানিয়েছিলেন রাজ্যের বিজেপি-সিপিএম ও কংগ্রেস নেতারা। বুধবার দিল্লি সফর নিয়ে মুখ খুলে কার্যত বিরোধীদের ধু্য়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘সেটিং করা আমার আসে না। আমি সেটিংয়ে বিশ্বাসী নই। উল্টে অনেকেই আমার সঙ্গে সেটিং করার জন্য বসে থাকেন। সেটিং করতে নয়, রাজ্যের বকেয়া প্রাপ্য চাইতে দিল্লি গিয়েছিলাম।’

শিক্ষক নিয়োগ নিয়ে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) গ্রেফতার হওয়ার কয়েকদিন বাদেই নীতি আয়োগের (Niti Aayog) বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের প্রাপ্য বকেয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) সঙ্গে বৈঠক করেছিলেন। আর ওই বৈঠককে বিঁধতে কোমর কষে ঝাঁপিয়েছিলেন রাজ্যের বিজেপি, সিপিএম ও কংগ্রেস নেতারা। অভিযোগ করেছিলেন, ‘ইডি আর সিবিআই যাতে তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযান না চালায় তার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে সেটিং করতে গিয়েছেন মুখ্যমন্ত্রী।’

এদিন দিল্লি সফর নিয়ে মুখ খুলে মমতা (Mamata Banerjee) বলেন, ‘সমাজসেবার জন্য রাজনীতিতে এসেছিলাম। রাজনীতি যে এত নোংরা তা জানলে রাজনীতিতে আসতাম না। আমি যে রাজনীতি করি তাতে সেটিং বলে কোনও শব্দ নেই। সেটিং করার দরকার হয় না আমার। বরং অনেকেই আমার সঙ্গে সেটিংয়ের জন্য বসে থাকেন। কারণ এই কাজে ফিট নই ৷ তাহলে ৩৪ বছরে তো সেটিং করতে পারতাম৷ যখন কংগ্রেসে ছিলাম সিপিএম তো মাথা থেকে পা মেরে ফাটিয়ে দিয়েছে৷’ পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) গ্রেফতারির পরে বিজেপিপন্থী সংবাদমাধ্যম যেভাবে সুপরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি কলুষিত করার ষড়যন্ত্র চালাচ্ছে তা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তিতে কাদা লাগানোর চেষ্টা বরদাস্ত করা হবে না। যারা তৃণমূলের গায়ে কাদা ছোড়ার চেষ্টা চালাবেন তাদের কাউকে ছাড়া হবে না।’

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের