Asia Cup: ম্যাচ শেষ হতেই গ্যালারিতে গিয়ে বান্ধবীকে প্রেমের প্রস্তাব

প্রেমের প্রস্তাব ব্যাটসম্যান কিঞ্চিটের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বুধবার এশিয়া কাপে হংকংয়ের প্রতিপক্ষ ছিল ভারত। ভারত প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে মাত্র দুই উইকেটের বিনিময়ে ১৯২ রান তোলে। হংকংয়ের ইনিংস মাত্র ১৫২ রানেই শেষ হয়ে যায়। ম্যাচের ফলাফল যে হতাশাজনক, তা নিয়ে কোনও সন্দেহ নেই। অনেকে বলছেন, হংকং একেবারেই শক্তিশালী দল নয়। তাই, ম্যাচ শুরুর আগেই ফলাফল নির্ধারিত হয়ে যায়। দেখার ছিল হংকং রান তাড়া করতে পারে কি না।

হংকং ম্যাচ হারলেও বেশ কয়েকজন খেলোয়াড়ের মধ্যে দেখা গেল রানের খিদে রয়েছে। বাবর হায়াতের কথাই ধরা যাক। ৩৫ বল খেলে রান তোলেন ৪১। ৪১ রানের মধ্যে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি থেকে এসেছে ২৪ রান। বাউন্ডারি তিনটি। ভালো পারফর্ম করেছেন কিঞ্চিট শাহ। ২৮ বলে ৩০ রান। বাউন্ডারি চারটি। ওভার বাউন্ডারি একটি। সুতরাং, এই দুইয়ের পারফরম্যান্স দূর-ছাই করে দেওয়ার মতো নয়। ১৩ বলে ১৪ রান করেছেন আইজাজ খান। আট রান বাউন্ডারি থেকে।

এই খবরকে ছাপিয়ে গিয়েছে আরও একটি খবর। আর এই খবর কিঞ্চিত শাহকে নিয়ে। দলের খেলা দেখতে এসেছিল ওর বান্ধবী। বলা ভালো দলের পারফরম্যান্সের থেকেও প্রেমিক কেমন ব্যাটিং করে, সেটা দেখাই নিজের চোখে দেখতে হাজির হন তিনি। আর ম্যাচ শেষ হতেই কিঞ্চিট শাহের কীর্তি দেখে তাঁর বান্ধবী তো বটেই, গোটা স্কোয়াট তাজ্জব হয়ে যায়।

খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিঞ্চিট সোজা চলে যায় ভিআইপি গ্যালারিতে। দিয়ে বসে প্রেমের প্রস্তাব। বান্ধবী কি আর না বলে থাকতে পারে?

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী