এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাল চায়ের দাম এখন দশ টাকা। কিন্তু কেউ যদি আপনাকে ১০ টাকাতে এগরোল-চাউমিন খাওয়ায়, তাহলে অবাক হবেন নিশ্চয়ই। এত কম দামে তাও ভাল মানের ফাস্টফুড! শুনলেই অবাক লাগছে তো? কিন্তু বাস্তবে তেমনটাই করে দেখাচ্ছেন ৫৫ বছর বয়সী ছায়াদেবী। মাত্র ১০ টাকাতেই এগরোল-চাউমিন-পাস্তা বানিয়ে খাওয়াচ্ছেন তিনি। সন্ধ্যা হলেই তাঁর দোকানে ভিড় উপচে পড়ে।

মালদহ শহরের ইংলিশবাজার পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বুড়াবুড়িতলার দুর্গামণ্ডপের সামনে সন্ধ্যা হলেই দোকান সাজিয়ে বসেন ছায়াদেবী। দাম সাধ্যের মধ্যে হওয়ায় তাঁর দোকানে ভিড় জমান বহু মানুষ। প্রায় ১৭ বছর ধরে এই ব্যবসা করছেন তিনি। প্রথমে পাঁচ টাকা দরে বিক্রি করতেন এগরোল ও চাউমিন। তবে গত সাত বছর ধরে ১০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের খাবার বিক্রি করছেন। ছায়াদেবী জানান, ‘খুব বেশি লাভ হয় না। ১০ পয়সা, ২৫ পয়সা লাভ রেখে দোকান চালাচ্ছি। ১০ টাকার এগ রোলের পাশাপাশি দশ টাকা থেকে ৬০ টাকা প্লেট চাউমিন,‌ পাস্তা বিক্রি করি। প্রতিদিন ৫০০ থেকে হাজার টাকা আয় হয়ে যায়।’

আরও পডুন: মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

কম দামে সাধারণ মানুষকে ফাস্টফুড খাইয়ে আনন্দ দিলেও, বড় দুঃখ চাপা রয়েছে ছায়াদেবীর মনে। তাঁর দুই ছেলে। কিন্তু বিয়ের পর থেকেই তাঁরা আলাদা। বৃদ্ধ বাবা ও মাকে দেখে না দুই গুণধর। আগত্যা নিজেরাই স্বাবলম্বী হয়েছেন ছায়াদেবী ও তাঁর স্বামী। অভাব মেটাতে চায়ের দোকান চালান ওই প্রৌঢ়ার স্বামী। পুরসভার রথবাড়ি এলাকায় চায়ের দোকান রয়েছে। এইভাবেই স্বামী-স্ত্রী মিলে লড়াই চালিয়ে যাচ্ছেন।

আজ থেকেই ঝড়-বৃষ্টি শুরু! ভিজবে কোন কোন জেলা?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩