চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হিজাব ফেলে ট্র্যাকপ্যান্ট-টাইট জামা, ২২ গজে ঝড় কাশ্মীর-কন্যার

নিজস্ব প্রতিনিধি, জম্মু: নিখাত জারিনের কথা হয়তো কম-বেশি সকলের মনে আছে। সমাজের মোড়লদের রক্তচক্ষু উপেক্ষা করে স্বল্প পোশাক পরে বক্সিং রিংয়ে দেখিয়েছিল দাপট। তার মুষ্ঠাঘাত প্রতিপক্ষকে ধরাশায়ী করতে খুব বেশি সময় নিত না। মেয়ের পাশে দাঁড়িয়েছিল পরিবার। দিয়েছিল বক্সিংয়ের আধুনিক প্রশিক্ষণ। আধুনিক প্রশিক্ষণ পেয়ে নিখাত জারিন দেশবাসীকে উপহার দিয়েছিল একের পর এক চমক।

জম্মু-কাশ্মীরের বুকে তৈরি হচ্ছে আরও এক নিখাত জারিন। এই নিখাত জারিনের সঙ্গে অবশ্য বক্সিংয়ের সম্পর্ক নেই। তার সম্পর্ক ২২ গজের সঙ্গে। বয়স মাত্র ২৬ বছর। নাম ইনশাহ বশির মীর। জম্মু-কাশ্মীরের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে তাঁর আত্মপ্রকাশ। নিখাতের মতো তাঁকেও নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে যে হয়েছে। বলা ভালো এখনও যেতে হচ্ছে। হিজাব ছেড়ে টাইট জামা-কাপড় পরে গ্লাভসহাতে ব্যাট, মাথায় হেলমেট – এই ছবি কেউ পছন্দ করছে না। তাদের কাছে এ সব কিছু ধিঙ্গিপনার সামিল। কিন্তু পরিবার পাশে রয়েছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইনশাহ বশির জানিয়েছেন, বাবা-মায়ের কাছে অনেকেই আমার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। তাদের বক্তব্য, জাতে মুসলিম হওয়ার পরেও একটি মেয়েকে কী করে তাঁর পরিবার টাইট জামা, ট্র্যাক-প্যান্ট পরে ক্রিকেট খেলার অনুমতি দেয়? বাবা-মা এবং পরিবারের অন্যান্য সদস্য সেই সব অভিযোগ আমল দিতে চায়নি। উল্টে তারা উৎসাহ দিয়ে গিয়েছে। আর তাদের সেই উৎসাহ আর পাশে থাকার ফলেই ইনশাহ বশির আজ ২২ গজে দাপট দেখিয়ে চলেছে।

Published by:

Share Link:

More Releted News:

শ্রেয়াসকে ফেরাতে আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটিকে কড়া বার্তা অস্বিনের

স্প্যানিশ ফুটবল ক্লাব কর্নেয়ার মালিক হলেন মেসি

দক্ষিণ আফ্রিকান নেটপ্রভাবীর ছবিতে লাইক বিরাটের, কে এই সুন্দরী?

কেন উইকেট পাচ্ছেন না বুমরাহ? বড় স্বীকারোক্তি মুম্বইয়ের

মুম্বইকে দুরমুশ করে আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়সরা

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ