রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছটপুজোকে কেন্দ্র করে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর নিয়ে বিতর্কের মধ্যেই বিকল্প ব্যবস্থা করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় ছটপুজোর পুণ্যার্থীদের জন্য তৈরি রাখা হচ্ছে ৫০টি বিকল্প জলাশয়। এই কথা জানিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরিবেশ আদালতের নির্দেশ মেনেই রবীন্দ্র সরোবরে ছটপুজোর অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০১৭ সালে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশের পর থেকেই রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছটপুজো বন্ধ রয়েছে। ২০২০ সালে এই দুই সরোবরে ছটপুজোর অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৎকালীন রাজ্য সরকার। কিন্তু সেখানেও অনুমতি মেলেনি। ফলে পরিবেশ সংক্রান্ত বিধিনিষেধ মেনেই বিকল্প ঘাটের ব্যবস্থা করতে হচ্ছে প্রশাসনকে। এর আগে গঙ্গার ঘাট পরিদর্শনের পর রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছটপুজোর অনুমতি দেওয়ার কথা জানিয়েছিলেন পুরমন্ত্রী। তাঁর সেই মন্তব্যের পরই পরিবেশবিদ ও আইনজীবীদের একাংশ প্রতিবাদ জানান। পরিবেশবিদ সুভাষ দত্ত, মোহিত রায় ও সোমেন্দ্রমোহন ঘোষ-সহ বিশিষ্টজনেরা জাতীয় পরিবেশ আদালতের নির্দেশের কথা উল্লেখ করে কেএমডিএ-র কাছে আবেদন জানান, রবীন্দ্র সরোবরে যেন কোনও ভাবেই ছটপুজোর আয়োজন না করা হয়।

আরও পড়ুনঃ দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

এরপরেই বিকল্প ঘাটের ব্যবস্থা নিয়ে তৎপরতা শুরু হয়। পাটুলি, নোনাডাঙা, যোধপুর পার্ক ও পোদ্দারনগরের মতো এলাকায় আগে থেকেই বিকল্প জলাশয়ের ব্যবস্থা রয়েছে। কেএমডিএ-র ইঞ্জিনিয়ারদের কাছ থেকে সেই সংক্রান্ত তথ্যও সংগ্রহ করা হয়েছে। সবদিক বিবেচনা করে দক্ষিণ কলকাতায় মোট ৫০টি বিকল্প জলাশয় প্রস্তুত রাখার কথা জানিয়েছেন পুরমন্ত্রী।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে