‘শিশির বাবুর ছেলে চোর’, শুভেন্দু’র সভাস্থলেই বিশাল ফ্লেক্স লাগাল তৃণমূল

নেতাজী মডার্ন ক্লাবের সামনে বিশালাকার ফ্লেক্স লাগিয়ে তার ‘উদ্বোধন’ করলেন যুব তৃণমূল জেলা সভাপতি সৈকত চ্যাটার্জী।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মাসে জলপাইগুড়ি জেলায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী (ABHISHEK BANERJEE) এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (SUVENDU ADHIKARY)-এই দুই যুযুধান নেতার কর্মসূচি। আর কর্মসূচি উপলক্ষে এখন রাজনৈতিক বাজার গরম করছে  ফ্লেক্স। তা বলে যার সভা তাঁর সভাস্থলে, তাঁকেই বিঁধে ফ্লেক্স! হ্যাঁ, এমনটাই ঘটেছে জলপাইগুড়িতে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভাস্থলের সামনে লাগানো হয়েছে বিশালাকার ফ্লেক্স। তাতে লেখা, ‘চোর চোর চোরটা, শিশির বাবুর ছেলেটা’। রীতিমত আনুষ্ঠানিক উদ্বোধন করা হল সেই ফ্লেক্সের! এই কর্মসূচি ছিল তৃণমূলের (TMC)।

‘চোর ধরো জেল ভরো’ কর্মসূচিকে সামনে রেখে আগামী ৯ সেপ্টেম্বর মিছিল করতে জলপাইগুড়িতে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর চা শ্রমিকদের বিভিন্ন সমস্যা শুনতে ডুয়ার্সে আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সম্পাদক অভিষেক ব্যানার্জী।  

শুভেন্দু অধিকারীর কর্মসূচির জন্য জেলা জুড়ে লাগানো হয়েছে ‘চোর ধরো জেলা ভরো’ এই শিরোনামে বিশালাকার ফ্লেক্স। বিজেপির এই ফ্লেক্সের পাল্টা ‘চোর চোর চোর টা, শিশির বাবুর ছেলেটা’  শিরোনাম দিয়ে ফ্লেক্স ঝোলানো হয়েছে। শুভেন্দু অধিকারী যেখান থেকে মিছিল শুরু করবেন সেই নেতাজী মডার্ন ক্লাবের সামনে বিশালাকার ফ্লেক্স লাগিয়ে তার ‘উদ্বোধন’ করলেন যুব তৃণমূল জেলা সভাপতি সৈকত চ্যাটার্জী। এদিন তাঁর সঙ্গে কয়েকশো অনুগামীও ছিলেন।

ফ্লেক্স উদ্বোধন করে যুব তৃণমূল জেলা সভাপতি সৈকত চ্যাটার্জী বলেন, শহরবাসী সাবধান। কারণ, রাজ্যের সবচেয়ে বড় ডাকাত আগামী ৯ তারিখ জলপাইগুড়ি আসছেন। সেই ডাকাত নারদা কাণ্ডে অভিযুক্ত। ৫ লাখ টাকা ঘুষ নিয়েছিলেন। মিডিয়াতে টাকা নেওয়ার সেই ফুটেজ দেখা গিয়েছে। নারদা কাণ্ডে অভিযুক্ত হওয়ার পর তিনি বিজেপিতে (BJP) চলে গেলেন। আর বিজেপির ওয়াশিং মেশিনে স্নান করে এখন ওঁ সাধু সাজছেন।

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ