প্রতিরক্ষামন্ত্রী রাজনাথকে ঘোড়া উপহার মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের

আপ্লুত রাজনাথ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: উপহার পেলে মন ভরে ওঠে না, এমন মানুষ পাওয়া প্রায় বিরল। কারণ, উপহারের সঙ্গে জড়িয়ে থাকে ভালোবাসা। উপহার আকারে ছোট না বড়, সেটা গুরুত্বহীন হয়ে পড়ে। তবে মঙ্গোলিয়া সফরে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সে দেশের প্রেসিডেন্ট খুরেলসুখের থেকে উপহার হিসেবে যা পেয়েছেন তা প্রায় ব্যতিক্রমী বলা যেতে পারে। মঙ্গোলিয়া সফররত ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে সে দেশের প্রেসিডেন্ট একটি ঘোড়া উপহার হিসেবে তুলে দিয়েছেন । উপহার পেয়ে রাজনাথ সিং একপ্রকার বিস্মিত।

উপহার প্রাপ্তি স্বীকারের খবর দিতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন বিশেষ বন্ধু দেশের থেকে বিশেষ উপহার। আমাকে উপহার হিসেবে দেওয়া হয়েছে একটি ঘোড়া। বেশ সুন্দর। ওর নাম দিয়েছি তেজস। মঙ্গোলিয়াকে অসংখ্য ধন্যবাদ।

ভারতের সঙ্গে মঙ্গোলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের ভিতকে মজবুত করার লক্ষ্যে সে দেশে গিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। সফর পাঁচদিনের। গত মঙ্গলবার প্রেসিডেন্ট উখনাগলিনের সঙ্গে দ্বিপাক্ষিক স্তরের বৈঠক করেন রাজনাথ সিং। বৈঠকে আমদানি-রফতানি সহ নানা বিষয়ে তাদের মধ্যে কথা হয়। প্রতিরক্ষামন্ত্রী পরে টুইট করে জানান, বৈঠক হয়েছে ইতিবাচক।

রাজনাথ সিংয়ের টুইট- মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আমার বৈঠক অত্যন্ত ইতিবাচক। ২০১৮ সালে একবার মঙ্গোলিয়ায় এসেছিলাম। সেই সময় উনি ছিলেন প্রধানমন্ত্রী। কৌশলগত অংশীদ্বারিত্বের ক্ষেত্রে আমরা উভয়েই পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছি।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মঙ্গোলিয়া সফরে এসেছিলেন। তাঁকেও উপহার হিসেবে তুলে দেওয়া হয় একটি রেসের ঘোড়া।

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের