রবি রাতেই দিল্লিতে সুকান্তের বাসভবনে নৈশভোজে সুদীপ-কাকলিরা, উপস্থিত থাকবেন শুভেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধি: কনকনে ঠাণ্ডায় কাঁপছে দিল্লি। কিন্তু রাজনৈতিক উত্তাপে রাজধানী এখন সরগরম। কারণ আগামিকাল সোমবার সংসদে পেশ হতে চলেছে দুই গুরুত্বপূর্ণ বিল। মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস বিল। এই দুই বিল সংসদে পাস করাতে মরিয়া কেন্দ্রীয় সরকার। নিজেদের জোট শরিক তো বটেই বিরোধী দলের সাংসদ-দের সমর্থন আদায় করেছে বিজেপি। আর সেই বিলের পক্ষে সমর্থন জানাতে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়রা। আজ, রবিবার রাতে তাঁদের বিশেষ বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, দুটি গুরুত্বপূর্ণ বিল পাসের আগে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করবেন তৃণমূলত্যাগী এনসিপিআই সাংসদরা। আজ, রবিবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের বাসভবনে হবে সেই বৈঠক। তাতে বঙ্গ বিজেপির সাংসদ ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস বিল নিয়ে আলোচনা হবেই। কিন্তু তার পাশাপাশি উঠবে কলকাতা ও হাওড়া পুরভোটের প্রসঙ্গ। দুই পুরসভার ভোট এখন আইনি জটে আটকে রয়েছে। সেই জট কাটলেই ভোট নিশ্চিত। নইলে পুরসভায় কোঅর্ডিনেটর বসাবেন বলে আগাম ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই সেই পদে এনসিপিআই থেকে যাতে কোনও প্রতিনিধি থাকে সেই কথাও এদিনের বৈঠকে বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদাররা। এমনটাই সূত্রের খবর। সঙ্গে পুরভোটে এনসিপিআই শিবিরের সঙ্গে জোট বেঁধে প্রার্থী যাতে বিজেপি দেয় সেটাও আলোচনা হবে সুকান্তের বাড়ির বৈঠকে। তেমটাই সূত্রের খবর। সুদীপ-কাকলিরা এখন এনডিএ-র শরিক। শুধুই সাংসদ নন, তাঁদের দলে রয়েছেন তৃণমূল থেকে আসা পঞ্চায়েত সদস্য থেকে নিচুর তলার কর্মীরা। সেটা বঙ্গ বিজেপিকে সুদীপরা বোঝাতে চাইলেও তাতে পাত্তা দিচ্ছেন না শমীক-সুকান্তরা। এমনটাই অভিযোগ। তাই এদিনের বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ও শুভেন্দু অধিকারীকে সেই বিষয়ে জানাবেন কাকলি-সুদীপরা। তেমনটাই সূত্রের খবর।

আরও পডুন: ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

সূত্রের খবর, এদিনের বৈঠকে ডাকা হয়েছে আন্দামানের একজন বিজেপি সাংসদ বিষ্ণুপদ রায়কে। তাই আগামিকাল বিল পেশ করার আগে সকল রাজ্যের এনডিএ জোট শরিক কিংবা বিজেপি সাংসদদের ডেকে বৈঠকের মাধ্যমে সংখ্যা নিশ্চিত করতে চাইছে পদ্ম শিবিরের দিল্লির নেতারা। রাজনৈতিক মহলের দাবি, আগামিকাল সোমবার বিল পেশ করার আগে এনসিপিআই এর সাংসদদের সঙ্গে আলোচনা মারফত তাদের সমর্থনকে নিজেদের দিক থেকে আরও একবার ঝালিয়ে নিয়ে নিশ্চিত করতে চাইছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। তাই সুকান্তের বাড়িতে নৈশভোজের ফাঁকে সেই বিষয়টি খতিয়ে দেখবেন ভূপেন্দ্র যাদবরা।

কয়েক সেকেন্ডের ফোন, তারপরেই APK ফাইল খুলতেই ৭ লক্ষ টাকা গায়েব! সর্বস্বান্ত বৃদ্ধ

২০২৭ সালে বিরল মহাজাগতিক দৃশ্য! এক বছরে ৫টি গ্রহণ, ভারতে কী দেখা যাবে?

মাত্র ৫১ টাকায় ৫৬ জিবি ডেটা! সঙ্গে আনলিমিটেড কলিং, জানুন BSNL এর নতুন রিচার্জ প্ল্যান

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

বন্দে ভারতের খাবারে মিলল লোহার বোল্ট, ভাইরাল ভিডিও নিয়ে যা জানাল IRCTC

রান্নাঘরে ইঁদুরের বিষ্ঠা, খাবারের মান নিয়েও প্রশ্ন! সেক্টর ফাইভের তিন রেস্তরাঁয় ইবি-র অভিযান

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

লকডাউনে উত্তপ্ত বাংলাদেশ, পদ্মা সেতুর কাছে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ, নিহত ১

মাস্কের স্টারলিংক ব্যবহার করেই আমেরিকায় হামলা চালানোর পরিকল্পনা ইরানের

ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! রাজ্যজুড়ে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হবে কবে, জানাল হাওয়া অফিস

রবি রাতেই দিল্লিতে সুকান্তের বাসভবনে নৈশভোজে সুদীপ-কাকলিরা, উপস্থিত থাকবেন শুভেন্দু

‘এই ভাইয়ের পিঠেই ছুরি মেরেছিলেন,’ রাহুলকে কড়া জবাব স্ট্যালিনের দলের

‘সুড়ঙ্গের শেষে সবসময়ই আলো থাকে’, জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে আবেগপ্রবণ সূর্যকুমার