মৌলবাদীদের হামলা রুখতে বাংলাদেশে পুজোমণ্ডপে সিসি ক্যামেরা লাগানো বাধ্যতামূলক

অশান্তি রুখতে থাকতে ভ্রাম্যমান আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মৌলবাদীদের (Radical) হামলা রুখতে দেশের প্রতিটি দুর্গাপুজোর (Durga Pujo0 মণ্ডপে সিসিটিভি ক্যামেরা (CCTV Camera) বসানো বাধ্যতামূলক করা হয়েছে। যদিও ওই সিসিটিভি ক্যামেরা (CCTV Camera) বসানোর জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া পুজো উদ্যোক্তাদের। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানোর পাশাপাশি প্রতিটি পুজোমণ্ডপে লাঠিধারী আনসার বাহিনী (Ansar Force) থাকবে। অস্থায়ী পুজোমণ্ডপগুলি বড় রাস্তার উপরে করারও নির্দেশ দেওয়া হয়েছে। আজ রবিবার আসন্ন দুর্গাপুজো নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল (Home Minister Asaduzzaman Kamal)।

গত বছর দুর্গাপুজোয় (Durga Pujo) গোটা দেশজুড়েই অশান্তি হয়েছিল। কুমিল্লা (Cumilla), নোয়াখালী (Noakhali) সহ দেশের একাধিক জেলায় পুজোমণ্ডপে হামলা চালিয়েছিল মৌলবাদীরা। হিন্দুদের বাড়িঘরও জ্বালিয়ে দিয়েছিল। আর ওই ঘটনার জন্য আন্তর্জাতিক মহলে মুখ পুড়েছিল শেখ হাসিনা (Sk Hasina) প্রশাসনের। গত বছরের লজ্জাজনক ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য এ বছর অনেক বেশি সতর্ক স্বরাষ্ট্র মন্ত্রণালয় (Home Ministry)।

এদিন দুর্গাপুজোর সময়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে কী-কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ বৈঠক হয়। ওই বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) জানান, ‘পুজোমণ্ডপে সিসি ক্যামেরা বসানো বাধ্যতামূলক করার পাশাপাশি স্বেচ্ছাসেবকদের চিহ্নিত করার সুবিধার্থে বিশেষ আর্ম ব্যান্ড ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে পুজোমণ্ডপ পাহারার কাজে উপকূল রক্ষী বাহিনীকে দায়িত্ব দেওয়া হচ্ছে। র‍্যাব ও পুলিশ বাহিনী বিশেষ টহল দেবে।’ মৌলবাদীরা যাতে অশান্তি পাকানোর সুযোগ না পায় তার জন্য নমাজ ও আজান চলাকালীন মাইক ও সাউন্ডের শব্দ নিয়ন্ত্রণের অনুরোধ জানানো হয়েছে।’

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

ইরানে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে মার্কিন সেনা, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করে দিল তেহরান

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, কর্মক্ষেত্রে উন্নতি ৪ রাশির জাতকদের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩