৬০০ বছর পেরিয়ে আজও এই রাজবাড়ির দুর্গাপূজোয় মহিলারা ব্রাত্য

তাঁর প্রচলিত প্রথা অনুযায়ী এখন মা পূজিত হচ্ছেন। এমনকি মা এখানে একাই পূজিত হন, তাঁর সঙ্গে থাকেন না তাঁর ছেলে-মেয়েরাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: মায়ের পুজো, অথচ মেয়েরাই সেখানে অংশগ্রহণ করতে পারবেন না! ৬০০ বছর ধরে এমনটাই চলে আসছে দাসপুরের নাড়াজোল রাজবাড়ির দুর্গা পুজোয়। মায়ের পুজোতে মহিলারা শতহস্ত দূরে থাকেন। আজও এই প্রথা ভাঙার সাহস নেই কারুর। এমনকী অঞ্জলি কিংবা মায়ের প্রসাদ খাওয়া বা বেলপাতার ছোঁয়া বা শান্তির জল নেওয়ারও কোনো অধিকার নেই মেয়েদের। কিন্তু কেন? এই নিয়মের পেছনের কারণ কী?

রাজপরিবার সূত্র অনুযায়ী, বর্ধমানরাজের নায়েব ছিলেন উদয়নারায়ণ ঘোষ। তিনি একবার রাজার অনুমতি নিয়ে মেদিনীপুর জেলায় শিকার করতে গিয়েছিলেন। শিকার করে ফেরার পথে হঠাৎ দেখেন একটি বক তাড়া করছে একটি বাজপাখিকে। এমন অভিনব দৃশ্য দেখে বাড়ি ফিরে সেই রাতেই তিনি স্বপ্ন দেখেন, ওই জঙ্গলেই রয়েছেন মা দুর্গার অষ্টধাতুর মূর্তি। আর মেয়ের স্বপ্নাদেশ অনুযায়ী সেই মূর্তি তিনি জঙ্গল থেকে উদ্ধার করে নিয়ে আসেন।

ওই জঙ্গল সাফ করে তৈরি করেন বাড়ি। সে বছরই তিনি ওই অষ্টধাতুর দুর্গা মূর্তির পুজো শুরু করেন। পরবর্তীকালে উদয়নারায়ণ ঘোষই দুর্গা পূজার যাবতীয় বিধিনিষেধ চালু করেন। তাঁর প্রচলিত প্রথা অনুযায়ী এখন মা পূজিত হচ্ছেন। এমনকি মা এখানে একাই পূজিত হন, তাঁর সঙ্গে থাকেন না তাঁর ছেলে-মেয়েরাও। বৃহৎনন্দীকিশোর মতে দুর্গার পুজো হয় রাজবাড়িতে। মায়ের নৈবেদ্য, চালের মোয়া সবই রাজবাড়ির মহিলারা তৈরি করলেও কিন্তু পুজোয় তাঁরা মায়ের পুজোয় উপস্থিত হতে পারেন না। সপ্তমী থেকে দশমী পর্যন্ত জ্বলে হোমগ্নি। মায়ের পুষ্পাঞ্জলিও দিতে পারেন না তাঁরা। এটাই রাজবাড়ির প্রথা। রাজপ্রথা মেনেই রাজবাড়ির মায়ের বিসর্জন হয় না, নিরঞ্জন হয়।

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত