Breaking: ১৫ নভেম্বর থেকে স্কুল-কলেজ খোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর

অবশেষে রাজ্যের স্কুল চালু হতে চলেছে। আগামী ১৫ নভেম্বর থেকে স্কুল খুলে দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে রাজ্যের স্কুল চালু হতে চলেছে। আগামী ১৫ নভেম্বর থেকে স্কুল ও কলেজ খুলে দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সেখানেই তিনি রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন স্কুলে পঠনপাঠন চালু করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহন করতে। সোমবার উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী। এই বৈঠক শুরু সঙ্গে সঙ্গেই তিনি পাশে বসা মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে উদ্দেশ্য করে ছট পুজোর পর স্কুল-কলেজ খুলে দেওয়ার কথা বলেন।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে। উল্লেখ্য, বিভিন্ন মহল থেকে রাজ্যের স্কুল-কলেজগুলি খুলে দেওয়া নিয়ে চাপ তৈরি হচ্ছিল। অভিভাবকরাও চাইছিলেন দ্রুত স্কুল চালু করে পঠনপাঠন শুরু করে দেওয়া হোক। অনলাইনে পড়াশোনা হলেও তা অনেক ক্ষেত্রেই কার্যকরি হচ্ছিল না বলে অভিযোগ উঠছিল। অপরদিকে বেশিরভাগ শিক্ষক ও শিক্ষাকর্মীদের টিকাকরণ সম্পূর্ণ হয়ে গিয়েছে। ফলে স্কুল খুলে দিতে সমস্যা হবে না বলেই মত ছিল শিক্ষামহলের।

২০২০ সালের মার্চে করোনা ভাইরাস সংক্রমণ রাজ্যে থাবা বসানোর পর থেকেই সমস্ত স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। এরপর থেকে প্রায় দুই বছর হতে চলল বন্ধ রয়েছে স্কুলে পঠনপাঠন। অনলাইনেই চলছিল যাবতীয় ক্লাস। মাস কয়েক আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পুজোর পর স্কুল খুলে দেওয়া হতে পারে করোনা পরিস্থিতি পর্যালোচনা করে। সেই মতো স্কুল শিক্ষা দফতরকে প্রস্তুতি নিতেও নির্দেশ দিয়েছিল নবান্ন। 

দীর্ঘদিন বন্ধ থাকার পর স্কুল ভবনগুলির সামান্য মেরামতি করার জন্য টাকাও বরাদ্দ করে রাজ্য সরকার। স্কুল শুরু করা হলে যাতে পড়ুয়াদের কোনওরকম সমস্যা না হয় তার জন্যই এই ব্যবস্থা। এবার সেই লক্ষ্যেই এগোনোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকের শুরুতেই তিনি বলেন, ছটপুজো মিটলেই স্কুল-কলেজ খুলে দেওয়ার ব্যবস্থা করতে। এরমধ্য়েই যাবতীয় কাজ শেষ করার নির্দেশও দিয়েছেন তিনি।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা