গ্রেফতার হতেই লুকিয়ে রাখা টাকার সন্ধান দিলেন অভিষেকের PA, উদ্ধার প্রায় ১ কোটি নগদ

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের রাজ্যে টাকা উদ্ধার। এবার কোনও নেতার বাড়ি বা খাটের নিচ থেকে নয়। তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে ১ কোটি টাকার বেশি নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। তবে সেই টাকার সন্ধান দিয়েছিলেন মমতাপন্থী তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। গতকাল, মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগনার সরিষায় তৃণমূলের এক কার্যালয়ে হানা দিয়েছিল ডায়মন্ড হারবার পুলিশ। ওই অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মজুমদার সেই বিষয়ে জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে জেরা করেই ওই টাকার সন্ধান পাওয়া যায়।

এমনিতেই পশ্চিম মেদিনীপুরের শালবনির জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন সুমিত রায়। তবে শুধুই শালবনি জমি দুর্নীতি মামলা নয়, দক্ষিণ ২৪ পরগনার কালীতলা আশুতি থানা এলাকায় মাটি চুরির ঘটনাতেও নাম জড়িয়েছে সুমিতের। শালবনির মামলায় আগে থেকেই জেল হেফাজতে রয়েছেন অভিষেকের আপ্তসহায়ক। কালীতলার মাটি চুরি সংক্রান্ত মামলাতে গত শনিবার তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছিল পুলিশ। সেই মামলাতেই সুমিতকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের সরিষায় দলীয় অফিসে মাটি চুরির টাকা রাখা রয়েছে বলে তদন্তকারীদের জানান তিনি। সেই সূত্র ধরেই ডায়মন্ড হারবারের সরিষায় তল্লাশি চালানো হয়। সেই সময়েই তৃণমূলের একটি দলীয় কার্যালয় থাকে নগদে প্রায় ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা পাওয়া গিয়েছে।

আরও পডুন: মাটির তলায় আস্ত গ্রাম! বসবাস কয়েক হাজার মানুষের, জানেন কোথায়?

যদিও তৃণমূলের তরফে এই ঘটনা অস্বীকার করা হয়েছে। মমতা তৃণমূলের তরফে এক্স হ্যান্ডলে একটি পোস্টে জানানো হয়, ‘আমাদের প্রতিনিধি মইদুল ইসলাম আগেই পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছিলেন। সেখানে উল্লেখ ছিল, দুষ্কৃতীরা আমাদের কার্যালয়টিতে ভাঙচুর চালিয়েছে। এই দুষ্কৃতীরাই আমাদের কার্যালয়ের ভিতরে বেআইনি ও অপরাধমূলক বস্তু রেখে দিয়ে আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা সাজানোর চেষ্টা করতে পারে।’ যদিও পুলিশের দাবি, সুমিত রায়ের নির্দেশেই ওই দলীয় অফিসে নগদ টাকা লুকিয়ে রাখা ছিল। 

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য