আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘কমিউনাল না ক্রিমিনাল’, নাম না করেই বিজেপিকে তোপ মমতার

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গে আলাদা রাজ্য়ের দাবি আগেই নস্যাৎ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে প্রশাসনিক বৈঠকে আরও কড়া মনোভাব দেখা গেল তাঁর। সোমবার উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক থেকেই নাম না করে বিজেপিকে তোপ দাগলেন। সেই সঙ্গে তিনি ফের জানিয়ে দিলেন কোনও বিভাজন নীতি তিনি মানবেন না। প্রয়োজনে কড়া হাতে দমন করবেন। সোমবার প্রশাসনিক বৈঠকেই তিনি বলেন, ‘যারা দাঙ্গা লাগানোতে উস্কানি দেয় তাঁদের কমিউনাল বলা হয় না, ক্রিমিনাল বলা হয়’।

এদিন প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকেই পুলিশ-প্রশাসনকে কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কিভাবে কাজ করতে হবে তারও হদিশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি সোশ্যাল মিডিয়ার উপর কড়া নজরদারি চালাতে বলেন। মুখ্যমন্ত্রীর কথায়, ‘কিছু কিছু ফেসবুক ও টুইটার পোস্টের মধ্যে কেউ কেউ দাঙ্গা লাগানোর ব্যাপারে উৎসাহ দেয়। সঙ্গে সঙ্গে সেগুলির বিরুদ্ধে সাইবার ক্রাইমে ব্যবস্থা নিন। অ্যাকশনটা যাতে সময়মতো হয় সেটা দেখবেন। আপনি অ্যাকশন নিতে তিন ঘণ্টা দেরি করলেন ওদিকে ফেক ভিডিও বা ফেক নিউজ দেখিয়ে দাঙ্গা বাধিয়ে দিল। গন্ডোগোল হল কুমিল্লায় লিখে দিল বাংলায়’। এরপরই তিনি নাম না করে বিজেপির কড়া সমালোচনা করে বলেন, ‘অদ্ভুত ধরনের রাজনৈতিক দল একটা (peculiar type of political party), সারা পৃথিবীতে এরকম পার্টি দেখিনি’। এরপরই নিজেকে সামলে তিনি বলেন, ‘যাই হোক, সব জায়গায় নাকা চেকিং ঠিকমতো করবেন’।

এরপরই তিনি বৈঠকে উপস্থিত পুলিশ-প্রশাসনের কর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘সরকারের নম্বর বা যানবাহন ব্যবহার করেও অনেকে অপরাধ করে। বিশেষ করে অ্যাম্বুলেন্সের উপর নজর রাখতে হবে। নাকা চেকিংয়ের মধ্যে দিয়ে এগুলোর দিকে কড়া নজর রাখবেন’। এরপরই তিনি নাকা চেকিংয়ের পয়েন্ট বাড়ানোর নির্দেশ দিয়েছেন। পরে তিনি প্রেস স্টিকার লাগানো গাড়ি নিয়েও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশকে। তাঁর কথায়, ‘অনেকে প্রেস স্টিকার সাটিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু তাঁদের নির্দিষ্ট পরিচয়পত্র যাচাই করা হয় না। এবার থেকে এটা দেখবেন। কারোর হয়রানি হোক আমি চাই না, কিন্তু মানুষ যাতে বিপদে না পরে সেটাও দেখতে হবে’। মূুখ্যমন্ত্রীর কথায়, পাহাড়-জঙ্গল-সমুদ্রে ঘেরা বাংলা। ঐক্যের মধ্যে, সৌন্দর্যের মধ্যেই যেন আমরা ভালোভাবে থাকতে পারি। যার যা সংস্কৃতি, যার যা সভ্যতা সব বিকশিত হোক। কেউ যেন কারোর বিষয়ে নাক না গলায়। ধর্ম যার যার উৎসব কিন্তু সবার।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

ভাঙড়ে শান্তিপূর্ণ ভোটের জন্য তৃণমূলকে ধন্যবাদ জানিয়ে জল্পনা বাড়ালেন নওশাদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ