হবু শ্বশুর আফ্রিদির স্টাইলে সেলিব্রেশন শাহিনের, টুইটে জবাব আইসিসি-র

ম্যাচের শুরুতেই জোড়া ঝটকা দিয়েছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ম্যাচের শুরুতেই জোড়া ঝটকা দিয়েছিলেন তিনি। তাঁর দেওয়া সেই ঝটকা আর সামলে উঠতে পারেনি ভারতীয় দল। দুই তারকা ওপেনার রোহিত শর্মা এবং কে এল রাহুলকে ফিরিয়ে দিয়ে টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপকে রীতিমতো ভয় ধরিয়ে দেন শাহিন আফ্রিদি। তরুণ এই পেসারের বলে গতির সামনে বশ্যতা শিকার করতে হয় বিরাট কোহলি অ্যান্ড কোম্পানিকে। যেটাই কিনা হয়ে দাঁড়ায় ম্যাচের টার্নিং পয়েন্ট। যা ম্যাচ থেকে ধীরে-ধীরে বার করে দেয় মেন ইন ব্লু-কে।

রোহিত, রাহুল এবং ‘কিং’ কোহলিকে আউট করার পর শাহিদ আফ্রিদিকে মনে করালেন শাহিন। পাক পেসারের সেলিব্রেশনের ভঙ্গিতে ভেসে উঠলেন ‘বুম বুম আফ্রিদি’। যিনি কিনা শাহিনের হবু শ্বশুরও। উইকেট নেওয়ার পর শাহিদ আফ্রিদির মতো করেই দু-হাত শূন্যে ছুঁড়ে দিয়ে সেলিব্রেশন করতে দেখা যায় শাহিনকে। যিনি আবার ১০ নম্বর জার্সি পরিধান করেন। প্রাক্তন পাক অধিনায়কও কিন্তু ১০ নম্বর জার্সি পরেই মাঠে নামতেন।

আর এই বিষয়টা বেশ নজর কেড়েছে। দু’জনকে রীতিমতো মিলিয়ে দেয় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। শ্বশুর ও জামাইয়ের সেলিব্রেশনের একটি প্রতীকী চিত্র টুইট করে তারা। সেই সঙ্গে ক্যাপশনে লেখা হয়, ‘এক নাম, এক নম্বর, নতুন যুগ’। আর আইসিসি-র এই টুইটের জবাবে শাহিদ আফ্রিদি লেখেন, ‘এক সেলিব্রেশন, এক দল, নতুন ফলাফল’।

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

অন্ডালে কান্স্যার হাসপাতালের শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি