‘মনে পড়ছে সেই কোচের কথা, যিনি আমায় মধ্যে এক ক্রিকেটার খুঁজে পেয়েছিলেন’

বোর্ড-সহ পরিবার, সতীর্থদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ‘বহু বছর আগে আর্নেস্ট হেমিংওয়ের একটা উপন্যাস পড়েছিলাম। উপন্যাসের একটা লাইন আমার এখনও মনে আছে। প্রত্যেক যাত্রার একটা সমাপ্তি থাকে। সেই সমাপ্তি সফরকে স্মরণীয় করে রাখে। আমি মনে করি, আমার কাছে এই সুদীর্ঘ সফর সফল। আমি এই দীর্ঘ যাত্রা থেকে অনেক কিছু পেয়েছি। গত দুইদশকের বেশি সময় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। চেষ্টা করেছি নিজের সবটুকু তুলে ধরার। দীর্ঘ যাত্রায় বেশ কিছু মুহূর্ত আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। সব থেকে ভালো লাগছে সিরিজ জয়। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে কৃতজ্ঞ থাকবে। সরকারিভাবে আজ আমি অবসর নিচ্ছি। তবে দলের সঙ্গে আমার সম্পর্ক থেকে যাবে।’

বিদায় লগ্নে এমনই আবেগমাখা বক্তব্য রাখলেন ঝুলন গোস্বামী। বিসিসিআই, সিএবি, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে গিয়ে তিনি বলেন, আমি সব সময় সৎ থাকার চেষ্টা করেছি। আপ্রাণ চেষ্টা করেছি মহিলাদের ক্রিকেটকে সর্বোচ্চস্তরে নিয়ে যেতে। চেষ্টা করেছি খেলার মধ্যে দিয়ে ভাবী প্রজন্মকে উদ্বুদ্ধ করতে। কতটা পেরেছি জানি না। আজ এই বিদায়লগ্নে বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি শৈশবের সেই কোচকে যিনি আমার মধ্যে একজন ক্রিকেটারকে আবিষ্কার করেছিলেন। ঝুলন গোস্বামী হয়ে ওঠার ক্ষেত্রে তাঁর অবদান কোনওদিন ভুলতে পারব না। সুখস্মৃতি নিয়ে আজ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলাম।

যে প্রশ্ন এখন থেকেই ঘোরাঘুরি করছে, তা হল ঝুলনের বিকল্প কে হবে? ক্রিকেট দুনিয়া সে দিকে তাকিয়ে।

ভয়ংকর! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ বউমার বিরুদ্ধে

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের