আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  আত্মনির্ভর ভারতের ভিত গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে আইআইটি খড়্গপুর। শিক্ষা, গবেষণা ও প্রযুক্তির হাত ধরে গত ৭৫ বছরে দেশের অগ্রগতিতে এই প্রতিষ্ঠানের অবদান বিশেষ ভাবে উল্লেখযোগ্য। সেই গৌরবময় যাত্রার প্ল্যাটিনাম জুবিলি উদযাপন ঘিরে শনিবার উৎসবের আবহ খড়্গপুরের আইআইটি ক্যাম্পাসে। বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রতিষ্ঠানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে একটি স্মারক মুদ্রার আনুষ্ঠানিক উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিন বক্তব্য রাখতে গিয়ে আইআইটি খড়্গপুরের অবদানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, সফটওয়্যার শিল্পের বিকাশ থেকে শুরু করে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের প্রতিভা দেশের শক্তি বাড়িয়েছে। ভারতের অতীত, বর্তমান ও ভবিষ্যতের এক মেলবন্ধন রয়েছে এই শিক্ষাপ্রতিষ্ঠানে। বাংলার মাটি থেকেই বরাবরই নতুন ভাবনা ও উদ্ভাবনের জন্ম হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে গত ৭৫ বছরে ভারতের প্রযুক্তিগত অগ্রগতির প্রসঙ্গও। তাঁর কথায়, গরুর গাড়ি থেকে বুলেট ট্রেন, উন্নয়নের দীর্ঘ পথ পেরিয়েছে দেশ। সেমিকন্ডাক্টর শিল্প থেকে মহাকাশ গবেষণা, বিভিন্ন ক্ষেত্রে ভারত দ্রুত এগিয়ে চলেছে। এই অগ্রযাত্রায় আইআইটির মতো শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

আরও পড়ুনঃ আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

মোদি আরও বলেন, চ্যালেঞ্জকে ভয় না পেয়ে চ্যালেঞ্জকে মোকাবিলা করাই তাঁর স্বভাব। সীমাবদ্ধ চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে বড় স্বপ্ন দেখার আহ্বান জানান তিনি। তাঁর দাবি, গত ১২ বছরে ৫০ কোটিরও বেশি মানুষ দারিদ্রসীমার বাইরে এসেছেন। ক্ষমতায়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আনার চেষ্টা করেছে কেন্দ্র। আকাঙ্ক্ষা থেকে আত্মনির্ভরতা, আর সেখান থেকেই বিকশিত ভারতের স্বপ্ন পূরণের পথে এগোচ্ছে দেশ। আইআইটি খড়্গপুরের ৭৫ বছরের এই উদযাপন সেই প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের দিকেই নতুন করে দৃষ্টি আকর্ষণ করল। এদিন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মহামহিম  রাজ্যপাল আর এন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় সহ নেতা- মন্ত্রীরা। এছাড়াও উপস্থিত ছিলেন আইআইটি খড়্গপুরের অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী, প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাকর্মী, পড়ুয়া এবং বিশিষ্ট আমন্ত্রিত অতিথিরা।

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি