কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

Share:

নিজস্ব প্রতিনিধি: ল্যান্ডফলের পরেই ক্রমশ দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’। যতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছিলেন আবহাওয়াবিদরা, ততটা না হলেও শীতের মরশুম শুরুর আগে ভারী বৃষ্টিতে চাষের ক্ষতি হয়েছে। মাঠে জল উঠে যাওয়ায় পচন ধরেছে শীতকালীন সবজিতে। তবে আপাতত ঘূর্ণিঝড় ‘আকভান’-র থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস আর নেই বাংলায়।

যাত্রাপথের শেষবেলায় তীব্র ঘূর্ণিঝড় ‘আকভান’ এখন সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি ক্রমশ আরও দুর্বল নিম্নচাপে পরিণত হয়ে ধীরে ধীরে এগিয়ে যাবে ছত্তিশগড়ের দিকে। এই মুহূর্তে সেটি অবস্থান করছে দক্ষিণ ওড়িশা ও উত্তর ছত্তিশগড়ের উপর। যার ফলে ধীরে ধীরে বৃষ্টির হাত থেকে রেহাই পাবে বাংলা। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আজ, শনিবার মূলত হাল্কা থেকে মাঝারি মাত্রা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায়। ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই উত্তর বা দক্ষিণবঙ্গে। আগামিকাল, রবিবার ও সোমবার আরও কমতে পারে বৃষ্টি। আরও আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে হাল্কা বৃষ্টি হলেও হতে পারে সোমবারে। আলাদা করে কোনও পূর্বাভাস জারি করা হয়নি হাওয়া অফিসের তরফে।

আরও পডুন: আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ক্যালেন্ডারে এখন খাতায় কলমে অগ্রহায়ণ মাস। তাও দেখা নেই শীতের। একঘেয়ে বৃষ্টি ও প্য়াচপ্যাচে কাদার থেকে রেহাই মিলবে কবে? উত্তর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী মঙ্গলবার থেকে রাজ্যের আকাশ পরিষ্কার হবে, পূর্বাভাস হাওয়া অফিসের। সেদিন থেকেই জাঁকিয়ে না হলেও শীতের আমেজ পাবেন বঙ্গবাসী। আগামী মঙ্গলবার থেকে গোটা রাজ্যে শুকনো আবহাওয়া বজায় থাকবে। কমবে সর্বনিম্ন তাপমাত্রা। চলতি মরশুমে প্রথমবার কুড়ির নীচে নামবে তাপমাত্রা। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। আগামী সপ্তাহ থেকেই শীতের আমেজ উপভোগ করতে পারলেও সেটি হবে ক্ষণস্থায়ী। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

৯৪ বছরে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের