Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাস্যকর কারণ দেখিয়ে গোয়ায় তৃণমূলের কর্মসূচী বাতিল পুলিশের

আগামী ২৮ তারিখ গোয়া সফরে যাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সংগঠন দেখতে দলের তরফে গোয়া সফরে গিয়েছেন বাবুল সুপ্রিয় ও তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বিগুণ গতিতে সংগঠনের কাজ করছে তৃণমূল কংগ্রেস। সেইমতোই গোয়াতে প্রচারের জন্য এক কর্মসূচীর আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। ‘জনতার চার্জশিট প্রকাশ’ কর্মসূচির আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু জানা গিয়েছে ত্রিপুরার কায়দায় সেখানেও পুলিশের তরফে প্রথমে অনুমতি দিয়েও পরে বাতিল করে দেওয়া হয়েছে। আর সেই কারণেই কড়া ভাষায় নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

টুইটে ঘাসফুল শিবিরের তরফে জানানো হয়েছে, ‘চারদিন আগেই ‘জনতার চার্জশিট’ কর্মসূচি পালনের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল। সোমবার বিকেলে ওই কর্মসূচির আয়োজনও করা হয়েছিল। কিন্তু কিন্তু শেষ মুহূর্তে হঠাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতির অজুহাত খাড়া করে তা বাতিল করা হয়েছে। তৃণমূলের প্রতি মানুষের ভালবাসা দেখে গোয়ার সরকার সম্ভবত বিচলিত হয়ে পড়েছে।’ প্রসঙ্গত ত্রিপুরার তুলনায় গোয়াতে তৃণমূলের শক্তি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সেখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস বিধায়ক লুইজিনহো ফেলেইরো তৃণমূলে যোগদান করায় শক্তি বাড়াচ্ছে ঘাসফুল শিবির। ইতিমধ্যেই গোয়াতে আদা-জল খেয়ে পড়ে রয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। একাধিক স্তর থেকেই তৃণমূলে যোগ দিচ্ছেন গোয়ার মানুষ।

আগামী ২৮ তারিখ গোয়া সফরে যাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সংগঠন দেখতে দলের তরফে গোয়া সফরে গিয়েছেন বাবুল সুপ্রিয় ও তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। অর্থাৎ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমনটা জানিয়েছিলেন যে রাজ্যে ভোটে লড়া হবে শুধুমাত্র জেতার জন্যই সেটাই করতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস।

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা?

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনে ফোন নিয়ে নেওয়ার নির্দেশ

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

বিধানসভায় ফেরা অধরাই থাকল অধীরের

হেস্টিংস গণনা কেন্দ্র থেকে অভিষেককে বের করে দিল কমিশন

বিজেপি সমর্থকদের সঙ্গে দেদার সেলফি রচনার, ‘জয় শ্রী রাম’ ধ্বনি তুলে কী বললেন?

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল