গোয়ায় তৃণমূলে বাড়ছে গ্ল্যামার! তৃণমূলে যোগ দিচ্ছেন বলিউডের বর্ষা

কিছুদিন আগেই জানা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরে তৃণমূলে যোগদান করতে পারেন বলিউডের জনপ্রিয় গায়ক লাকি আলি

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল নেত্রী বারবার একটাই কথা বলে থাকেন তাঁর দলে সমাজের সর্বস্তরের নেতৃত্বদের যোগদান করানো হবে। সেইমতোই ক্রীড়া থেকে সিনেমা, নাট্যজগৎ, সাংস্কৃতি জগৎ, সাহিত্যিক সকলকেই তৃণমূলে যোগদান করিয়েছেন। আবার তার মধ্যে কাউকে করেছেন সাংসদ, বিধায়ক কিংবা মন্ত্রী। ঠিক এই একই মন্ত্রে গোয়াতেও এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। ২০২২ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে একের পর এক রাজনৈতিক নেতাদের পাশাপাশি শিল্প-সংস্কৃতি জগৎ থেকে যোগদানের কাজ করছে তৃণমূল। সেই তালিকায় নতুন নাম বলিউড অভিনেত্রী বর্ষা উসগাঁওকার। বলিউডের থেকে বর্ষা জনপ্রিয় মারাঠি ছবিতে। গোয়ায় জন্ম তাঁর ও মারাঠি ছবির পরিচিত মুখ।

সূত্রের খবর, বর্ষার তৃণমূলে যোগ নিয়ে রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েনের সঙ্গে চূড়ান্ত কথা হয়েই গিয়েছে। যোগদান শুধুই সময়ের অপেক্ষা। একসময় মুম্বইকাঁপানো এই গোয়ানিজ অভিনেত্রী বর্ষার দলে যোগদান নিয়ে কথাবার্তা হয়ে গিয়েছে। তবে বর্ষা কবে যোগ দেবেন সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। বিধানসভা ভোটেও অভিনেত্রী লড়তে পারেন বলে মনে করা হচ্ছে। সক্রিয়ভাবে রাজনীতি না করলেও অভিনেত্রী বর্ষা রাজনৈতিক পরিবারেরই মেয়ে। তাঁর বাবা প্রয়াত অচ্যুত কে এস উসগাঁওকর গোয়ার মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির প্রতিষ্ঠাতা। বর্ষার বাবা গোয়া বিধানসভার ডেপুটি স্পিকার এবং মন্ত্রিসভায় একাধিকবার সদস্য ছিলেন বলেও জানা গিয়েছে।

এছাড়াও রাজনৈতিক দলের হয়ে প্রচারে একাধিকবার দেখা গিয়েছে বর্ষাকে। তাই আর প্রচার নয়, এবার সক্রিয় রাজনীতি হয়ে নিজেই ভোটে লড়তে তৃণমূলে আসতে চলেছেন বলিউডের বর্ষা। কিছুদিন আগেই জানা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরে তৃণমূলে যোগদান করতে পারেন বলিউডের জনপ্রিয় গায়ক লাকি আলি।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা