হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: জুহুতে অভিনেতা টাইগার শ্রফের উপর গুলিকাণ্ডের জেরে সতর্ক মুম্বই পুলিশ। এবার বলিউডের প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীর জন্য এসওপি জারি করা হয়েছে। মুম্বই পুলিশের তরফে তারকাদের পরামর্শ দেওয়া হয়েছে, ‘অতিরিক্ত ভিড় ও অতি উৎসাহী ফ্যানেদের থেকে দূরে থাকতে হবে।’ গত ১৮ অক্টোবর নবরাত্রির সময়ে জুহুতে অভিনেতা টাইগার শ্রফের উপর হামলা চালিয়েছিল লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর সদস্যরা। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন টাইগার। যদিও সেই ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করেছিল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই একাধিক বিস্ফোরক তথ্য হাতে পেয়েছিলেন তদন্তকারীরা। টাইগার শ্রফ নন, ওই দুষ্কৃতীদের নিশানায় ছিলেন আমির খান ও অমিতাভ বচ্চন এমনকি ইমরান হাসমির মতো অভিনেতারা। যদিও তাঁদের নিরাপত্তা বেশি থাকায় প্ল্যান বদলে শেষে টাইগারের উপর হামলা চালান ধৃতরা। তাদের জিজ্ঞাসাবাদ করে এমনটাই জেনেছিলেন তদন্তকারীরা। তারপর থেকেই বলিউডের তারকাদের গতিবিধির উপর নজর রাখছে মুম্বই পুলিশ। তাঁদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। বিশেষ করে বিষ্ণোই গোষ্ঠীর নিশানায় থাকা তারকা যেমন- সলমন খান, অমিতাভ বচ্চনদের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তারপরেও এদিন বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে মুম্বই পুলিশের তরফে।

আরও পডুন: আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

মূলত বলি তারকাদের বেশি ভিড় এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে। এছাড়াও মুম্বই পুলিশ সমস্ত তারকার সঙ্গে যোগাযোগ করে তাঁদের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখছে। মুম্বই পুলিশ তৎপরতা দেখালেও লরেন্স বিষ্ণোই গোষ্ঠী হুমকি দিয়েই চলেছে। এতদিন বলিউডের প্রথম সারির অভিনেতাদের টার্গেট করত তারা। তবে বেশ কিছুদিন ধরে তুষার কাপুর, আয়ুষ্মান খুরানার মতো অভিনেতাদেরও এবার হুমকি দিচ্ছে এই কুখ্যাত দুষ্কৃতী গোষ্ঠী।

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী