Indian Railway: আজ প্রকাশিত হচ্ছে ট্রেনের টাইমটেবিল

ওয়েবসাইটেও দেখা যাবে ট্রেনের সময়সূচি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতীয় রেল শনিবার প্রকাশ করতে চলেছে টাইম টেবিল। রেল মন্ত্রক সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। টাইম টেবিল, যার শিরোনাম রাখা হয়েছে ট্রেন অ্যাট আ গ্লান্স। রেলের ওয়েবসাইটেও দেখতে পাওয়া যাবে মেল, এক্সপ্রেস ট্রেনের সময়সূচি। ওয়েবসাইটের ঠিকানা www.indianrailways.gov.in.। ইন্ডিয়ান রেলওয়ে ট্যুরিজম এবং ক্যাটারিংয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে ট্রেনের সময়সূচি। ঠিকানা www.irctc.co.in এবং www.irctctourism.com

রেল সূত্রে খবর, টাইম টেবিলে রয়েছে ৩২৪০ ট্রেনের সময়সূচি। উল্লেখযোগ্য ট্রেনের মধ্যে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস, গতিমান এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, শতাব্দি এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস, তেজস এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, অন্ত্যোদয় এক্সপ্রেস, গরিবরথ এক্সপ্রেস, সম্পর্কক্রান্তি এক্সপ্রেস, যুবা এক্সপ্রেস, উদয় এক্সপ্রেস, জনশতাব্দি এক্সপ্রেস। মেল এক্সপ্রেস ট্রেন ছাড়াও টাইম টেবিলে থাকবে তিন হাজার প্যাসেঞ্জার ট্রেন, ৫,৬৬০টি শহরতলীর ট্রেনের সময়সূচি।

মন্ত্রক সূত্রে পাওয়া খবর অনুসারে, ২০২১-২২ সালে ভারতীয় রেল ৬৫ হাজার স্পেশ্যাল ট্রেন চালিয়েছিল। ওই বছর ১০৬টি রুটে নতুন করে পরিষেবা শুরু হয়। ২১২টি রূট সম্প্রসারিত করা হয়েছিল। ২৪টি ট্রেনের গতিবেগ বৃদ্ধি করা হয়। এখন বন্দেভারত চলাচল করছে নয়াদিল্লি এবং বেনারসের মধ্যে। দ্বিতীয় একটি ট্রেন চলছে দিল্লি শ্রীমাতা বৈষ্ণো দেবি কাটারার মধ্যে। ৩০ সেপ্টেম্বর থেকে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলছে গান্ধিনগর এবং মধ্য মুম্বইয়ের মধ্যে। রেল মন্ত্রক আগামীদিনে আরও কয়েকটি রূটে বিশেষ এই ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ বেকারদের টাকা, কারা পাবেন? জানিয়ে দিলেন শুভেন্দু

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পরিবারের উপর ‘ডিম থেরাপি’, ভাইরাল ভিডিও

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বালুরঘাট-মায়াপুর সরাসরি বাস পরিষেবা শুরু, কখন ছাড়বে, ভাড়া কত?

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন