বলিউডে অভিষেক করতেই তব্বুকে দেখে ভয়ে সিঁটিয়ে গেলেন ঢালিউড ডিভা বাঁধন

তবে সবচেয়ে মজার বিষয় হল, তব্বু 'রেহানা মরিয়ম নূর'-এ বাঁধনের অভিনয় দেখে অভিভূত। বাঁধন অভিনেত্রী তব্বু এবং বিশালকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমাদের বাংলার বহু শিল্পীরা হিন্দিতেও তাঁদের রাজত্ব বিস্তার করেছে। জাতীয়স্তরে নিজেদের নাম তুলেছে। জনপ্রিয়তা অর্জন করেছে বিশ্বের দরবারে। তবে টলিউডের পাশাপাশি ঢালিউডও কিন্তু কম যায় না। যদিও ঢাকার একাধিক অভিনেতা-অভিনেত্রী আমাদের বাংলা ইন্ডাস্ট্রির কাজ করেছেন। তবে তাঁদের প্রসার শুধু টলিউডে আটকে নেই, বিস্তার হয়েছে বলিউডেও। খুব শীঘ্রই বলিউডে ডেবিউ করতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা আজমেরী হক বাঁধন। অভিনয়ে তাঁর উত্থান আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ এ অভিনয়ের মাধ্যমে।

যা চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল। এছাড়াও সৃজিত মুখার্জি পরিচালিত ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেনি’- জনপ্রিয় হইচই ওয়েবসিরিজেও তাঁর দুর্দান্ত অভিনয় সত্যই প্রশংসনীয়। যেখানে তিনি রহস্যময় মুসকান জুবেরির চরিত্রে অভিনয় করেছিলেন। শুধু বাংলাদেশেই নয়, টলিপাড়াতেও তাঁর বেশ খ্যাতি। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বাংলাদেশী এই অভিনেত্রী পরিচালক বিশাল ভরদ্বাজের থ্রিলার ‘খুফিয়া’ তে অভিনয় করতে চলেছেন। সহ-অভিনেত্রী তব্বু এবং আলী ফজলের সঙ্গে অভিনয়ের মাধ্যমেই বলিউডে আত্মপ্রকাশ করবেন তিনি। ইতিমধ্যেই ছবিটির শুটিং শুরু করেছেন বাঁধন। শ্যুটিং শুরু করেই তিনি জানিয়েছেন, জনপ্রিয় অভিনেত্রী তব্বুর সঙ্গে অভিনয় করাও একটি আশীর্বাদ। এমনকি তারা তব্বুর সঙ্গে একটি বিশেষ বন্ধনও তৈরি হয়ে গিয়েছে।

বাংলাদেশী অভিনেত্রী আরও জানান, তিনি বিশাল ভরদ্বাজের কাছ থেকেও অনেক কিছু শিখেছেন এবং শুটিংয়ের অভিজ্ঞতাকে তিনি ‘জ্ঞানমূলক ভ্রমণ’ হিসেবে ট্যাগ করেছেন। বিশাল এবং তব্বুর সঙ্গে তাঁর বন্ধুত্বের মাধ্যমে তিনি বুঝতে পেরেছিলেন যে, সবচেয়ে সফল ব্যক্তিরা সাধারণত নরম মনের মানুষ হন। কারণ, তব্বু, অত্যন্ত নম্র। পাশাপাশি, অভিনেত্রী আরও জানান, তব্বুর সঙ্গে প্রথম দৃশ্যের চিত্রগ্রহণের সময় তিনি আক্ষরিক অর্থে ভয়ে কাঁপছিলেন। আর বাঁধনের নার্ভাসনেস দেখে তব্বু তাঁকে সান্ত্বনা দিয়ে শান্ত করেছিলেন। তবে সবচেয়ে মজার বিষয় হল, তব্বু ‘রেহানা মরিয়ম নূর’-এ বাঁধনের অভিনয় দেখে অভিভূত। বাঁধন অভিনেত্রী তব্বু এবং বিশালকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান