কমনওয়েলথ গেমসে ফিরছে শুটিং, অন্তর্ভুক্ত গলফ, বাদ কুস্তি-তিরন্দাজি

তিরন্দাজিকে বাদ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কমনওয়েলথ গেমসে ফেরান হল জনপ্রিয় ইভেন্ট শুটিং। শুটিংয়ের পাশাপাশি প্যারাশুটিংকেও আসন্ন কমনওয়েলথ গেমসে অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকাভুক্ত হয়েছে গলফ। বাদ দেওয়া হয়েছে কুস্তি, তিরন্দাজি।

জানা গিয়েছে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কমনওয়েলথ গেমস কমিটিকে অনুরাধ জানায়, শুটিং, প্যারাশুটিং এবং গলফকে ইভেন্টের তালিকায় অন্তর্ভুক্ত করতে। জানা গিয়েছে, এই তিন ইভেন্টকে (শুটিং, প্যারাশুটিং, গলফ)অন্তর্ভুক্ত করার জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির শীর্ষকর্তারা সম্প্রতি কমনওয়েলথ গেমস ফেডারেশনের সভাপতি ডেম লুইসে মার্টিনের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠক হয়েছিল ২৬ জুলাই, বিরমিংহামের গ্র্যান্ড হোটেলে। একই দিনে ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কমনওয়েলথ গেমস ফেডারেশন ইভেন্টের একটি তালিকা প্রকাশ করে।

প্রকাশিত তালিকা অনুসারে আসন্ন কমনওয়েলথে যে সব ইভেন্টে প্রতিযোগীদের অংশ নিতে দেখা যাবে, সেই সব ইভেন্টগুলি হল সুইমিং, প্যারা সুইমিং, ডাইভিং, অ্যাথলেটিকস, প্যারা অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, ৩x৩ বাস্কেটবল, ৩x৩ হুইলচেয়ার বাস্কেটবল, বক্সিং, বিচ ভলিবল, কোস্টাল রোয়িং, মহিলাদের টি-টোয়েন্ট ক্রিকেট, সাইক্লিং (বিএমএক্স), সাইক্লিং (মাউন্টেন বাইক), সাইক্লিং (রোড), সাইক্লিং (ট্র্যাক অ্যান্ড প্যারা ট্র্যাক), গলফ, জিমন্যাস্টিকস, হকি, লনবলস এবং প্যারা লনবলস, নেটবল, রাগবি সেভেন, শুটিং এবং শুটিং প্যারা স্পোর্টস, স্কোয়াশ, টেবল টেনিস এবং প্যারা টেবল টেনিস, ট্রায়াথালন এবং প্যারা ট্রায়াথালন, ওয়েটলিফটিং এবং প্যারা ওয়েটলিফটিং।

কমনওয়েলথ গেমসে শুটিংকে অন্তর্ভুক্ত করায় ভারতীয় অ্যাথলিটদের অনেকটাই সুবিধে হবে বলে মনে করা হচ্ছে। এই ইভেন্টে ভারতীয় ক্রাড়ীবিদদের দাপট বাকিদের থেকে অনেকটাই বেশি। অপেক্ষা এখন গেমস শুরুর।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর