১ লক্ষ ১০ হাজার কোটি টাকার ঋণ প্রদানের টার্গেট ধার্য বাংলায়

চলতি অর্থবর্ষে ১ লক্ষ ১০ হাজার কোটি টাকার রেকর্ড ঋণ প্রদান বা ক্রেডিট লেন্ডিং-এর টার্গেট ধার্য করল রাজ্য সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প(Small and Medium Industry) ক্ষেত্রে এখন দু’নম্বরে রয়েছে বাংলা(Bengal)। সেই বাংলার বুকে ক্ষুদ্র শিল্পকে আরও সবল করে তুলতে ও আরও সম্প্রসারিত করে তুলতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বিশেষ ভাবে নজর দিচ্ছেন। কেননা এই ক্ষুদ্র ও মাঝারি শিল্পেই এখন সব থেকে বেশি কর্মসংস্থান হয়। তাই এই শিল্পের বাড়বৃদ্ধি হলে তা বাংলার বুকে কর্মসংস্থানের ক্ষেত্রে জোয়ার তো আনবেই সেই সঙ্গে বাংলার অর্থনীতিকেও আরও জোরদার করে তুলবে। সেই লক্ষ্যেই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের জন্য চলতি অর্থবর্ষে(Current Financial Year) রেকর্ড ১ লক্ষ ১০ হাজার কোটি টাকার রেকর্ড ঋণ প্রদান(Credit Landing) বা ক্রেডিট লেন্ডিং-এর টার্গেট ধার্য করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মা-মাটি-মানুষের সরকার।

কোভিড ঝড়ের মধ্যেও ২০২১-২২ অর্থবর্ষে গত বছরের ডিসেম্বর মাস পর্যন্ত ক্ষুদ্র শিল্প ঋণ প্রদান করা হয়েছিল প্রায় ৭০ হাজার কোটি টাকা। এই অর্থবর্ষের বাকি তিন মাসে আরও ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকার ক্রেডিট লেন্ডিং হয়। ২০২০-২১ অর্থবর্ষে এই অঙ্ক ছিল ৮৭ হাজার কোটি টাকার এবং ২০১৯-২০ অর্থবর্ষে মোট ৭০ হাজার কোটি টাকার ক্রেডিট লেন্ডিং হয়েছিল। অর্থাৎ, চলতি অর্থবর্ষে প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পাচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে ক্রেডিট লেন্ডিং। এই ক্রেডিট লেন্ডিং ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলিকে সাহায্য করবে নিজেদের কাজের পরিধি বৃদ্ধি করার ক্ষেত্রে। আর এই কাজের পরিধি বৃদ্ধি পেলেই সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। কাজ পাবেন বাংলার লক্ষ লক্ষ যুবক-যুবতী।

নবান্ন সূত্রে খবর, ১ লক্ষ ১০ হাজার কোটি টাকার ঋণ প্রদানের টার্গেটের মধ্যে ৩৪ শতাংশ ঋণ ইতিমধ্যে মঞ্জুর হয়ে গিয়েছে। চলতি অর্থবর্ষের এখনও অর্ধেক বাকি রয়েছে। সেই হিসাবে রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের অনুমান, তাঁরা অনায়াসে টার্গেটে পৌঁছে যাবেন। এই ভাবে কাজ চলতে থাকলে, দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে বাংলা এক নম্বর হতে বেশি সময় নেবে না।

বন্ধ ঘর থেকে উদ্ধার দুই বৃদ্ধার দেহ! কাজে এসে যা দেখলেন পরিচারিকা…

‘পারভীন বাবির দেহ দাহ করার কেউ ছিল না, শেষ সময় পাশে দাঁড়ান আমার বাবা’, বিস্ফোরক পূজা

আলফানসো না কেশর? গরমের সেরা ম্যাঙ্গো রেসিপির জন্য কোন আম বেছে নেবেন?

স্যান্ডো গেঞ্জি পরিয়ে ও কোমরে দড়ি বেঁধে তণমূল নেতা বনিকে রাস্তায় হাঁটাল পুলিশ

মাঝগঙ্গায় কৃষকদের ডিঙি উল্টে মৃত ২, নিখোঁজ ৫

গরমে শরীর রাখুন ঠান্ডা, চিনি ছাড়াই বানিয়ে ফেলুন তরমুজ পুদিনার স্বাস্থ্যকর জুস

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

গরমে পেট ঠান্ডা রাখতে ও হজম সমস্যা থেকে বাঁচতে বানিয়ে নিন দই লাউ

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

ট্যাংরায় তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার রাশি রাশি ভোটার ও আধার কার্ড

তোলাবাজি, মারধর-সহ একাধিক অভিযোগ, পুলিশের জালে ‘পুষ্পা’ জাহাঙ্গির ঘনিষ্ঠ ইসরাফিল

স্বাদে ও গন্ধে  দুর্দান্ত! ঘরেই বানান রেস্তরাঁ স্টাইল মশলাদার ফিশ কারি