দুর্গাপুজোর কার্নিভালে কলকাতার মতো তাক লাগিয়ে দিল হুগলি জেলা

Share:

 নিজস্ব প্রতিনিধি,চুঁচুড়া: কলকাতার মতো হুগলির চুঁচুড়াতে বিসর্জ্জনের কার্নিভালে তাক লাগিয়ে দিল জেলার পুজো উদ্যোক্তারা ।জেলা সদর চুঁচুড়ায় কার্নিভাল শুরু হয় আজ বিকাল পাঁচটা নাগাদ। কার্নিভালের আনুষ্ঠানিক সূচনা করেন হুগলির জেলাশাসক পি দীপাপ প্রিয়া। উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী(Transport Minister) স্নেহাশীষ চক্রবর্তী, বিধায়ক তপন দাশগুপ্ত, অসীমা পাত্র, ডাঃ রত্না দে নাগ, পুলিশ কমিশনার(Police Comissionar) অমিত পি জাভালগী সহ জেলা প্রশাসনের আধিকারিকবৃন্দ।

চুঁচুড়া(Chuchura) কারবালা মোড় থেকে বিবেকানন্দ রোড(Vivekananda Road) ধরে এগিয়ে যায় কার্নিভাল। পিপুলপাতি, বকুলতলা হয়ে গঙ্গা পারের রাস্তা দিয়ে ময়ূরপঙ্খী ঘাট স্ট্রান্ড রোড, প্রতাপপুর, জোড়াঘাট, বড় বাজার রোড ধরে অন্নপূর্ণা ঘাটে পৌঁছয় একের পর এক প্রতিমা। একে একে প্রতিমা নিরঞ্জন হয় । প্রথম বছর কার্নিভালের অংশ নেয় মোট বাইশটি পুজো কমিটি। আর কার্নিভাল দেখার জন্য রাস্তার দুপাশে হাজির হয় অগনিত মানুষ। কার্নিভাল ঘিরে আগে থেকেই প্রস্তুত ছিল প্রশাসন। শহর জুড়ে মোতায়েন করা হয় চারশর বেশি পুলিশ। একাধিক জায়গায় শহরের এবং কার্নিভালের গোটা রুটে বসানো হয়েছে একাধিক সিসি টিভি ক্যামেরা(CCTV Camera)। একইসঙ্গে চলছে ড্রোনের মাধ্যমে নজরদারি।

শোভাযাত্রায় অপ্রীতিকর ঘটনা বা দূর্ঘটনা যাতে না ঘটে সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে । চন্দননগর কমিশনারেটের সবকটি থানা থেকে পুলিশ ও অফিসারদের নিয়ে আসা হয়েছে । হুগলি(Hooghly) চুঁচুড়া পুরসভার তরফে রাস্তার পাশে রাখা হয়েছে পানীয় জলের ব্যবস্থা। আছে বায়ো টয়লেট, অ্যাম্বুলেন্স, দমকল। আছে গঙ্গায় টহলরত বিপর্যয় মোকাবিলা দপ্তর এর স্পিড বোট। পারফরম্যান্সের ওপর নির্ভর করেই পুজো কমিটিগুলোকে পুরষ্কৃত করার কথা ঘোষণা করেন চুঁচুড়ার বিধায়ক।

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত