লাঞ্চ কিংবা ডিনার হালকা কিছু খেতে চাইলে বানিয়ে নিন সহজ এই ডিম চচ্চড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর কয়েকটা দিন কবজি ডুবিয়ে ভুরিভোজ করার পর একটু হালকা কিছু খেতে মন চায়। কিন্তু উৎসবের মরসুমে নতুন কিছু না হলেই খাবার টেবিলে আবার মুখ ভার হবে সবার। পাশাপাশি রয়েছে কোজাগরী লক্ষ্মী পুজোর প্রস্তুতির ব্যস্ততা। কিন্তু সহজ(easy) পদ্ধতিতে মুখরোচক(tasty) কী বানাবেন তা বুঝতে পারছেন না? তাহলে বানিয়ে নিতে পারেন চট জলদি এই ডিমের(Egg) চচ্চড়ি।

উপকরণঃ

১)ডিম – ৩টি

২)নুন

৩)গোটা জিরে

৪)হলুদ গুঁড়ো

৫)শুকনো লঙ্কা গুঁড়ো

৬)তেল

৭)সাদা সর্ষে

৮)সাদা তিল

৯)পোস্ত

১০)জল

১১)রসুনকুচি

১২)পেঁয়াজকুচি

১৩)টমেটো স্লাইস

১৪)গোটা কাঁচালঙ্কা

প্রণালী:

প্রথমেই একটি মিক্সিং বোলে তিনটি ডিম ভেঙে নিতে হবে। এবার ডিমের মধ্যে স্বাদ অনুযায়ী নুন, ১/২ চামচ গোটা জিরে, ১/২ চামচ হলুদ গুঁড়ো ও ১/২ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিন। প্রয়োজন অনুযায়ী ডিম ও অন্যান্য উপকরণের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে ডিমের মিশ্রণ কড়াইয়ে দিয়ে দিন। খুন্তি দিয়ে ডিমের মিশ্রণ নেড়েচেড়ে ভুজিয়ার মত করে ভেজে নিতে হবে। এরপর মিক্সার গ্রাইন্ডারে‌ ১/২ চামচ সাদা সর্ষে, ১/২ চামচ সাদা তিল, ১/২ চামচ পোস্ত ও সামান্য জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিন। এবার গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে ১ চামচ রসুনকুচি ও ১-২ চামচ পেঁয়াজকুচি দিয়ে ভাজতে হবে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে এলে তাতে টমেটো কুচি দিয়ে আবার ভেজে নিতে হবে। টমেটো নরম হয়ে গেলে দুই থেকে তিনটি গোটা কাঁচালঙ্কা ও স্বাদ অনুযায়ী নুন দিয়ে নেড়ে নিন। এরপর ১/২ চামচ হলুদ গুঁড়ো ও ১/২ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে সবকিছু কষিয়ে নিতে হবে। মশলা কষা হয়ে গেলে কড়াইতে সরষে পোস্তর পেস্ট দিয়ে দিন।। সবকিছু একসঙ্গে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর পর তেল ছাড়তে আরম্ভ করলে কড়াইয়ে পরিমাণ অনুযায়ী জল দিয়ে ফুটিয়ে গ্রেভি তৈরি করে নিতে হবে। গ্রেভি ভালো করে ফুটে এলে কড়াইয়ে আগে থেকে ভেজে রাখা ডিমের ভুজিয়া দিয়ে দিতে হবে। গ্রেভির সঙ্গে ডিমের ভুজিয়া ভালো করে মিশিয়ে ৩-৪ মিনিট রান্না করে নিলেই প্রস্তুত হয়ে যাবে মুখরোচক এই ‘ডিম চচ্চড়ি’।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর