জাঙ্গিপাড়াবাসীর আবেদন ‘মৃত্যু নিয়ে রাজনীতি চাই না’, বাধা পেয়েও এলাকায় বিজেপি

গ্রামে ঢোকার মুখেই কংগ্রেসের পরে গেরুয়া শিবিরকেও বাধা দিয়েছিল স্থানীয়রা। তবুও সেখানে ঢুকলেন বিজেপি নেত্রী ।

Share:

নিজস্ব প্রতিনিধি: জাঙ্গিপাড়ায় (JANGI PARA) মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে নাবালিকার। সেই কাণ্ডে অপরাধীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে গ্রামবাসী। গ্রামবাসীদের পক্ষ থেকে এও বলা হয়েছিল, ‘মৃত্যু নিয়ে কোনও রাজনীতি চাই না’। লক্ষ্মীপুজোর আগে গ্রামের এক ‘লক্ষ্মী’ নেই, তাতেই শোকাগ্রস্ত গ্রামবাসী। কংগ্রেস নেতাদের ফিরিয়ে দেওয়া হয়েছিল আগেই। তারপরে বলা হয়েছিল, কোনও রাজনৈতিক দলকেই ঢুকতে দেওয়া হবে না। তবুও সেখানে জোর করে ঢুকল বিজেপি।

গ্রামে ঢোকার মুখেই কংগ্রেসের পরে গেরুয়া শিবিরকেও বাধা দিয়েছিল স্থানীয়রা। তবুও সেখানে ঢুকলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল সহ প্রতিনিধি দল। যাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। গ্রামবাসীদের পক্ষ থেকে বলা হয়েছে, মৃত্যু মানেই তাকে ঘিরে রাজনীতি করার সুযোগ নেওয়া হচ্ছে। এটা নিন্দনীয়। গ্রামবাসীদের আবেদন, মূল অভিযুক্ত সহ সমস্ত অপরাধীরা ধরা পড়ুক। তাদের উপযুক্ত শাস্তি হোক।

উল্লেখ্য, দশমীর রাতে নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়িয়েছে জাঙ্গিপাড়া থানার শ্রীহট্ট এলাকায়। শনিবার শ্রীহট্ট এলাকার একটি ঝিলে দেহটি ভাসতে দেখে স্থানীয়রা। ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঝিলের পাশেই পড়ে ছিল একজোড়া পুরুষের জুতো। জুতো দেখে পরিবারের সন্দেহ খুন করা হয়েছে নাবালিকাকে। ঘটনাস্থলে পুলিশ এলে তদন্তের দাবিতে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। পরিবার সূত্রে জানা গিয়েছে, দশমীর রাতে ভাই বোনেদের সঙ্গে নিয়ে ঠাকুর দেখতে বের হয় ওই নাবালিকা। ভাই বোন বাড়ি ফিরলেও ওই নাবালিকা নিখোঁজ হয়ে যায়। এর পর পরিবারের লোক স্থানীয় থানায় গেলে পুলিশ কোনও সহযোগিতা করেনি বলে অভিযোগ পরিবারের। আর তা নিয়েই আজও উত্তপ্ত এলাকা। উঠছে কড়া পদক্ষেপের দাবি।

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত