প্রয়াত অভিনেতা পুণীত রাজকুমারের শেষ তথ্যচিত্রের ট্রেলার দেখে আবেগঘন প্রধানমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ আগামী ২৮ অক্টোবর মুক্তি পেতে চলেছে প্রয়াত কন্নড় সুপারস্টার পুণীত রাজকুমারের(punith rajkumar) শেষ অভিনীত তথ্যচিত্র ‘গন্ধদাগুড়ি’। রবিবার এই তথ্যচিত্রের ট্রেলারটি মুক্তি পেয়েছে। প্রয়াত পুনীত রাজকুমারের স্ত্রী আশ্বিনী পুণীত রাজকুমার নিজের ট্যুইটার অ্যাকাউণ্টে এই তথ্যচিত্রের ট্রেলার প্রকাশ করেন। গন্ধদাগুড়ি’ প্রয়াত সুপারস্টারের স্বপ্নের প্রজেক্ট ছিল বলেও জানিয়েছেন আশ্বিনী পুণীত রাজকুমার। তথ্যচিত্রটি পরিচালনা করেছেন অমোঘবর্ষা। ছবিটির প্রযোজনা করছেন পিআরকে প্রোডাকশন। এই তথ্যচিত্রেই শেষবারের মত অভিনয় করেন কন্নড় সুপারস্টার। গন্ধদাগুড়ি’তে শেষবারের মত তাঁদের প্রিয় সুপারস্টারকে দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা।

রবিবার আশ্বিনী পুণীত রাজকুমার নিজের ট্যুইটার অ্যাকাউণ্টে ‘গন্ধদাগুড়ি’র ট্রেলার প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (narendra modi) ট্যাগ করেন।। তিনি লেখেন, “আজকের দিনটা আমাদের জন্য অত্যন্ত আবেগময় একটা দিন। কারন আজ আমরা অপুর খুব প্রিয় ছবি ‘গন্ধদাগুড়ি’র ট্রেলার প্রকাশ করছি। অপু আপনার সঙ্গে সবসময় সুসম্পর্ক বজায় রেখে এসেছেন। এবং আপনার সঙ্গে ব্যাক্তিগত ভাবে সব ভালো খারাপ ভাগ করে নিতে পছন্দ করতেন”। আশ্বিনী পুণীত রাজকুমারের এই ট্যুইটের প্রতুত্তরে প্রধানমন্ত্রী ট্যুইট বার্তায় ট্রেলারটি পোস্ট করে লেখেন  “অপু বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে বাস করেন। তিনি ছিলেন উজ্জ্বল ব্যক্তিত্ব, শক্তিপূর্ণ এবং অতুলনীয় প্রতিভাবান শিল্পী। ‘গন্ধদাগুড়ি’ হল প্রকৃতি মায়ের সৌন্দর্যের একটি আভা যেখানে রয়েছে কর্ণাটকের প্রাকৃতিক সৌন্দর্য পাশাপাশি পরিবেশ সংরক্ষণের প্রতি শ্রদ্ধা।  এই প্রচেষ্টার জন্য আমার শুভকামনা”।

পাশপাশি ‘গন্ধদাগুড়ি’র একটি নতুন পোস্টারও প্রকাশ পেয়েছে। পোস্টারে দেখা যাচ্ছে ঘন সবুজে ঘেরা দূরের দিকে তাকিয়ে আছেন পুনীত। এছাড়াও, পোস্টারে পুণীত এবং আমোগাবর্ষাকে হাসতে এবং একে অপরকে হাই ফাই দিতেও দেখা গেছে। উলেখ্য গতবছর ২৯ সেপ্টেম্বর মাত্র ৪৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন কন্নড় সুপারস্টার পুণীত রাজকুমার।

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের