প্রয়াত উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়াম সিং যাদব, ফিরে দেখুন তাঁর যাত্রাপথ বায়পিকের মাধ্যমে

পরবর্তীতে রাজনৈতিক ল্যান্ডস্কেপের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে আবির্ভূত হন তিনি। এমনকি কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন মুলায়ম সিং যাদব।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকাল বলিউডের চলচ্চিত্রের সেরা কন্টেন্ট হিসেবে বেশীরভাগই দেশের কোনো স্বনামধন্য ব্যক্তিত্ব বা প্রভাবশালী ব্যক্তিত্বের জীবনী পর্দায় ফুটিয়ে তোলা হচ্ছে। যা মানুষও বেশ পছন্দ করে। এবং এইসব বায়োপিক ছবিগুলিও বক্স অফিসে দারুণ ব্যবসা করে। আজ সকালেই প্রয়াত হয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব। না তাঁর মৃত্যুতে শোকাহত গোটা রাজনৈতিক মহল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর৷ তাঁর মৃত্যুতে স্বাভাবিক ভাবেই তাঁর পরিবার এবং সমর্থকরা ভেঙে পড়েছেন৷ তবে, প্রবীণ রাজনীতিবিদের বায়োপিক অনেক আগেই তৈরি করা হয়েছিল বলিউড। ১৯৬৭ সালে আইনসভার সদস্য হিসাবে প্রথম নির্বাচিত হন তিনি। পরবর্তীতে রাজনৈতিক ল্যান্ডস্কেপের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে আবির্ভূত হন তিনি। এমনকি কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন মুলায়ম সিং যাদব। তাঁর জীবনের এই সকল যাত্রাপথ তুলে ধরা হয়েছিল তাঁর জীবনী চলচ্চিত্রে।

মুলায়ম সিং যাদবের বায়োপিক সম্পর্কে কিছু তথ্য

আজ সকালে মারা গিয়েছেন মুলায়ম সিং যাদব, দেশের বেশ জনপ্রিয় নেতা ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউডের একাধিক ব্যক্তিত্বরা। ২০২০ সালে, পরিচালক শুভেন্দু ঘোষ পরিচালিত, ম্যায় মুলায়ম সিং যাদব ছবিতে মন্ত্রীর ব্যক্তিগত এবং পেশাদার যাত্রাকে তুলে ধরার চেষ্টা হয়েছিল। মুভিটিতে নেতাজির চরিত্রে অভিনয় করেছিলেন অ্যামিথ শেঠি। প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং চরিত্রে গোবিন্দ নামদেও, রাম মনোহর লোহিয়া চরিত্রে প্রকাশ বেলাওয়াড়ি এবং নাথুরামের চরিত্রে মুকেশ তিওয়ারি অভিনয় করেছিলেন। অনুপম শ্যাম এবং জরিনা ওয়াহাব এই ছবিতে মুলায়ম সিং যাদবের বাবা-মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। ছবিটি প্রযোজনা করেছিলেন মীনা শেঠি মন্ডল। ২০২০ সালে ছবিটি তৈরি করা হলেও কোভিড -19 লকডাউনের কারণে এই ছবির মুক্তির তারিখ বিলম্বিত হয়। এটি অবশেষে গত ২৯ জানুয়ারী, ২০২১-এ প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই ছবি।

নরেন্দ্র মোদি মুলায়ম সিং যাদবের পরিবারকে সমবেদনা জানিয়েছেন

বর্তমান সময়ে ভারতের ইতিহাসে শ্রেষ্ঠ মন্ত্রীর তালিকায় অন্যতম ছিলেন, মুলায়ম সিং যাদব। তাঁর মৃত্যুতে উত্তরপ্রদেশের রাজনীতির এক যুগের অবসান ঘটল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং বলেছেন ‘তাঁর মৃত্যু আমাকে ব্যথিত করেছে’।

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের