মানসিক ভারসাম্য বজায় রাখতে টুইটারকে চিরকালের জন্যে বিদায় ঘোষণা করণের

এমনকি সম্প্রতি, তিনি তাঁর চ্যাট শো কফি উইথ করণের বিষয়বস্তু নিয়ে ব্যাপক ট্রোলিংয়ের সম্মুখীন হয়েছিলেন। যেখানে তিনি সেলিব্রিটিদের প্রেম এবং যৌন জীবন সম্বন্ধে বিভিন্ন মতামত আলোচনা করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নেগেটিভ এনার্জির থেকে মুক্তি পেতে টুইটার থেকে নিজেকে গুটিয়ে নিলেন দেশের অন্যতম সেরা চলচ্চিত্র নির্মাতা-প্রযোজক করণ জোহর। তাঁকে নিয়ে চর্চার শেষ নেই, বারবার একাধিক কারণে তিনি সংবাদের শিরোনাম হচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি প্রতিনিয়ত সক্রিয় থাকেন। ইনস্টাগ্রাম হোক বা টুইটার বা মাইক্রোব্লগিং সাইট, সবেতেই তিনি তাঁর বিভিন্ন চিন্তাভাবনা এবং মতামত শেয়ার করে থাকেন। এমনকি তাঁকে নিয়ে নেটপাড়াতেও চর্চার শেষ নেই, নানাবিধ কারণে প্রায়শই তিনি ট্রোলের শিকার হচ্ছেন। তবে সোমবার, কেজো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। তিনি নিজেই ঘোষণা করেছেন যে, মাইক্রোব্লগিং সাইট টুইটার থেকে তিনি বরাবরের মতো প্রস্থান নিচ্ছেন। তবে বরাবরের মতো বিষয়টির কোনো নিশ্চিতকরণ নেই। তিনি তাঁর প্রস্থানের বিষয়ে ঘোষণা করে একটি রহস্যময় পোস্টে লিখেছেন, “শুধুমাত্র নিজেকে ইতিবাচক শক্তির দেওয়ার জন্যে টুইট থেকে বিদায় নিচ্ছি। বিদায় টুইটার!” কখনো কাজের জন্যে আবার কখনো ব্যক্তিগত জীবনের কারণে ক্রমাগত ট্রোলড হয়েছেন করণ। এমনকি সম্প্রতি, তিনি তাঁর চ্যাট শো কফি উইথ করণের বিষয়বস্তু নিয়ে ব্যাপক ট্রোলিংয়ের সম্মুখীন হয়েছিলেন। যেখানে তিনি সেলিব্রিটিদের প্রেম এবং যৌন জীবন সম্বন্ধে বিভিন্ন মতামত আলোচনা করেছেন।

কফি উইথ করণ সম্পর্কে বলতে গিয়ে, সম্প্রতি করণ শোটির সাফল্যের আনন্দ ভাগ করে নিয়ে বলেছেন যেz তিনি কিছু লোকের কথার জন্যে তাঁর শোয়ের বিষয়বস্তুর মধ্যে কোনো পরিবর্তন আনতে চান না। “আমি যা নিয়ে খুশি তাই করতে চাই। কফি উইথ করণ আমাকে অনেক খুশি করে। সেখানে এত প্রতিক্রিয়া এসেছিল যে, বলার মতো নয়। যেমন করণ কেন আলিয়াকে নিয়ে এত কথা বলছেন? কেন তিনি মানুষের যৌন জীবন নিয়ে এত কথা বলেন? এইসব কমেন্ট আমি শুনেছি। তবে আমি এগুলি পছন্দ করি, আসলে, আমি এই জিনিসগুলি নিয়ে খুব একটা ভাবি না”।

তিনি শোটির পিছনে তাঁর চিন্তাভাবনা আরও ব্যাখ্যা করেছিলেন। “হয়তো আমি মানুষের যৌন জীবন সম্পর্কে কৌতূহলী তাই আমি তাঁদের জীবনের যৌন সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসা করেছি। হয়তো আমি আলিয়াকে নিয়ে খুব গর্বিত, এবং এটি আমার প্রতিটি কথোপকথনে বেরিয়ে আসে। কিন্তু যা আমাকে মজা দেয় তা আমি করতে পছন্দ করি, ‘এটি কেবল একটি টক শো, যা এমনকি একটি সেরিব্রাল টক শোও নয়।’ এটি একটি ফান, মজার টক শো। কিন্তু লোকেরা সত্যিই এটি নিয়ে দীর্ঘ বিশ্লেষণ করছে, যাতে আমি বিস্মিত।” কাজের ফ্রন্টে, করণ, আলিয়া ভাট এবং রণবীর সিংয়ের রকি অর রানি কি প্রেম কাহানি পরিচালনা করতে প্রস্তুত। আগামী বছর এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এছাড়াও, ধর্ম প্রোডাকশন সম্প্রতি শিল্পে 10 বছর পূর্ণ করেছে।

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের