১৪ দিনের ইডি হেফাজত মানিক ভট্টাচার্যের

মানিক ভট্টাচার্যের কাছ থেকে উদ্ধার হওয়া ডিভিডি থেকে ৬১ জনের নাম পাওয়া গিয়েছে, তার মধ্যে ৫৫ জন চাকরি পেয়েছে টাকার বিনিময়ে। 

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ১৪ দিনের ইডি (ED) হেফাজত মঞ্জুর করল ব্যাঙ্কশাল আদালত। ইডি’র পক্ষ থেকে ১৪ দিনের হেফাজত চেয়ে আবেদন জানানো হয়েছিল। মঙ্গলবার ইডি এবং মানিকের পক্ষের আইনজীবীর দীর্ঘ শুনানি চলে। তারপরে রায়দান ছিল স্থগিত। এদিন সন্ধ্যা ৭টা ৫৫ নাগাদ রায় দেন বিচারক। 

উল্লেখ্য, সোমবার রাতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে (MANIK BHATTYACHARYA) গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করার পর রাত ১টা নাগাদ মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। মূলত জিজ্ঞাসাবাদে সহযোগিতা না করা এবং বয়ানে অসঙ্গতি মেলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে গ্রেফতার, বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

ইডি সূত্রে দাবি, ২টি সন্দেহজনক চ্যাটবক্সের (DD, RK) সন্ধান পাওয়া গিয়েছে মানিকের মোবাইল থেকে। উদ্ধার করা হয়েছে গুরুত্বপূর্ণ নথি। আরও দাবি, মানিকের ছেলের অ্যাকাউন্টে ২ কোটি ৬৪ লক্ষ টাকার হদিশ মিলেছে। বলা হয়েছে, ২০১৮ সালে মানিক পুত্রের সংস্থার সঙ্গে চুক্তি হয়েছিল বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশনের। চুক্তি ছিল, ৫৩০ টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামোর উন্নয়ন করবে এই সংস্থা। প্রতিষ্ঠান পিছু ৫০ হাজার করে টাকা নেয় মানিকপুত্রের কনসালটেন্সি সংস্থা। তবে ৪ বছরে কোনও পরিষেবা দেওয়া হয়নি, দাবি ইডি’র।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, মানিকের পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিপুল টাকার লেনদেন হয়েছে। এমনকি যার সঙ্গে কোনও সম্পর্ক নেই, তাঁর সঙ্গেও মানিকের পরিবারের সদস্যদের জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। আরও দাবি, মানিক ভট্টাচার্যের কাছ থেকে উদ্ধার হওয়া ডিভিডি থেকে ৬১ জনের নাম পাওয়া গিয়েছে, তার মধ্যে ৫৫ জন চাকরি পেয়েছে টাকার বিনিময়ে। এবাদেও আরও ৪৪ জনের চাকরির খবর পাওয়া গিয়েছে। 

ইডি’র দাবি, টাকার উৎস নিয়ে মানিক ভট্টাচার্য কোনও ‘সন্তোষজনক’ উত্তর দিতে পারেননি। উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায়ের পরে নিয়োগ দুর্নীতি মামলায় আবার কোনও বিধায়ক গ্রেফতার হলেন। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি কাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসি প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা, অশোক সাহা, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও হিল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। 

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!