সন্ধ্যার চায়ের সঙ্গে ‘টা’য়ে থাক হাতে তৈরি চিকেন বল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খাদ্য রসিক বাঙালি লাঞ্চ কিংবা ডিনারে মাছ মাংসের রকমারি পদ থাকা যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনই সন্ধ্যার জলখাবারের চায়ের সঙ্গে টা না থাকলে চলে না। আলুর চপ, বেগুনি, পাকোড়া, পাপড় ভাজা তো আছেই, পাশাপাশি মাঝেমাঝে সন্ধ্যায় চায়ের সঙ্গে নতুন কিছু খেতে মন্দ লাগে না। আর এই নতুন কিছু যদি হয় চিকেন বল(Chicken ball) তাহলে তো কথাই নেই। কিন্তু কিভাবে বানাবেন চিকেন বল বুঝতে পারছেন না? তাহলে আজ আপনাদের জন্য রইল বাড়িতেই চিকেন বল বানানোর সহজ এই রেসিপি।

উপকরণ:

১। দুই কাপ হাড় ছাড়া মুরগির মাংস কিমা

২। পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ

৩। রসুন কুচি এক টেবিল চামচ

৪। আদা বাটা এক টেবিল চামচ

৫। কাঁচা লঙ্কা কুচি চার থেকে পাঁচটি

৬। জিরা গুঁড়া এক চামচ

৭। গোলমরিচ গুঁড়া এক টেবিল চামচ

৮। লেবুর রস দুই চা চামচ

৯। আলু একটি

১০। পাউরুটি একটি

১১। বিস্কুটের গুঁড়া আধ কাপ

১২। তেল পরিমাণ মতো

১৩। লবণ স্বাদ মতো

প্রণালী:

প্রথমে আলু এবং মুরগির মাংস একসঙ্গে সিদ্ধ করে নিতে হবে। এরপর সিদ্ধ আলু ও মুরগির মাংস একসঙ্গে ভালো করে মাখিয়ে নিন। এবার এতে দিন বাকি সব মশলা দিয়ে ভালো করে  মিশিয়ে নিন। মিশ্রন বেশি নরম হলে এতে পাউরুটি টুকরা করে মেখে নিন। এবার সম্পূর্ণ মিশ্রনটি ভালো করে মেখে নিন। এরপর ছোটো ছোটো বলের আকারে গড়ে নিন। এবার প্যানে  ভাজার জন্য তেল গরম করুন। মনে রাখবেন বল গুলি ডুবো তেলে ভাজতে হবে তাই প্যানে  বেশি করে তেল দেবেন। এবার বল গুলি বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নিন। এবার ডুবো তেলে বলগুলো লালচে করে ভেজে তুলে নিন। তৈরি হয়ে যাবে সন্ধ্যায় চায়ের সঙ্গে খাওয়ার জন্য উপযোগী চিকেন বল।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর