‘আমার মায়ের স্টারডমের কাছে যে কেউ তুচ্ছ’, বিস্ফোরক জাহ্নবী কাপুর

আমি তাঁর স্টারডমের উপলব্ধি পেয়েছি'। শ্রীদেবীর স্টারডমের সঙ্গে কারুর মিল করা প্রায় অসম্ভব।

Share:

নিজস্ব প্রতিনিধি: নেটপাড়ায় বরাবরই চর্চিত প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর। মাঝে মধ্যেই মুম্বইয়ের রাস্তা-ঘাটে বিভিন্ন কারণে ধরা দেন নায়িকা। জিম থেকে বেরোতেও মাঝে মধ্যেই পাপারাৎজিদের ক্যামেরায় বন্দি হন অভিনেত্রী। ২০১৮ সালে ‘ধড়ক’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ তাঁর। তবে তাঁর অভিনয়ের জার্নির কয়েকমাস আগেই রহস্যজনকভাবে মৃত্যু হয় কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর। বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির অভিনেত্রী হিসেবে প্রথমেই নাম যায় শ্রীদেবীর। আজও তাঁর অসাধারণ অভিনয়ের দক্ষতা এবং সৌন্দর্যে হার মানে বলিউডের উঠতি অভিনেত্রীরা। তবে আরও অনেক কিছু করার ছিল তাঁর, কিন্তু সব অসম্পূর্ণ রেখেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন শ্রীদেবী। তাঁর অভিনয় জীবনে রয়েছে একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্র। একাধিক পুরস্কারও তাঁর ঝুলিতে বর্তমান। একাধিক সুপারস্টারের নায়িকা হিসেবে তাঁর অভিনয় আজও আট থেকে আশি সবার কাছে জনপ্রিয়। তাই তো অভিনেত্রীর কন্যা জাহ্নবীর কাছেও তিনি অমর। তাঁর মায়ের স্টারডমের সঙ্গে কারুর তুলনা হয় না।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর প্রকাশ করেছেন যে, তিনি তাঁর মায়ের স্টারডমকে জন্মের পরেই ‘অনুভূতি’ করতে পেরেছিলেন। তবে জাহ্নবীর জন্মের সময় শ্রীদেবী ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিরতি নিয়েছিলেন। জাহ্নবীর দাবি, তাঁর মা ছিলেন শেষ সম্রাজ্ঞী, যা জনপ্রিয়তার সঙ্গে কারুরই মিল হয় নি কখনও, হবেও না। শ্রীদেবী, শিশু শিল্পী হিসাবে অভিনয় শুরু করেছিলেন, বলিউডে ইন্ডাস্ট্রি জুড়ে তাঁর কম রাজত্ব ছিল না। তাঁর সবচেয়ে অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে চাঁদিনী, লহমে এবং খুদা গাওয়াহ। গুড টাইমসের সঙ্গে একটি সাক্ষাৎকারে জাহ্নবী জানান, ‘আমি তাঁর স্টারডমের উপলব্ধি পেয়েছি’। শ্রীদেবীর স্টারডমের সঙ্গে কারুর মিল করা প্রায় অসম্ভব। তিনি জন্মের পরেই তাঁর মায়ের জনপ্রিয়তা উপলব্ধি করতে পেরেছিলেন।

তাঁর কথায়, “আমি মনে করি না যে কেউ আমার মায়ের স্টারডমের কাছাকাছি আসতে পারবে। অবশ্য যখন তিনি শুটিং করতেন, আমি সেখানে ছিলাম না কারণ তিনি চলচ্চিত্র থেকে বিরতি নেওয়ার পরে আমার জন্ম হয়েছিল। কিন্তু আমি এটি বুঝতে পেরেছিলাম যে, লোকেরা তাঁর অবদান সম্পর্কে খুব আবেগের সঙ্গে কথা বলতেন সবসময়।”তিনি জোর দিয়েছিলেন যে, শ্রীদেবীর একটি ‘বিরল’ ক্যারিয়ার গ্রাফ ছিল যা প্রতিলিপি করা যায় না।

কাজের বিষয়

কাজের ফ্রন্টে জাহ্নবী কাপুর এখন খুব ব্যস্ত। তাকে শীঘ্রই মালয়ালম থ্রিলার হেলেনের রিমেক মিলিতে দেখা যাবে। এছাড়াও তিনি বাওয়ালে বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধেছেন, যা একটি তীব্র অ্যাকশন ড্রামা। এছাড়া অভিনেত্রীর হতে এখন মিস্টার অ্যান্ড মিসেস মাহিও রয়েছে, যা একটি স্পোর্টস ড্রামা। উল্লেখ্য, মিলির ফার্স্ট পোস্টার আজই অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে প্রোফাইলে জুড়েছেন। মিলি একটি সারভাইভাল থ্রিলার এবং এতে অভিনয় করেছেন মনোজ পাহওয়া এবং সানি কৌশল। মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আনা বেন। যিনি কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার (বিশেষ জুরি পুরস্কার) জিতেছেন।

ভয়ংকর! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ বউমার বিরুদ্ধে

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের