একঘেয়েমি খাবারে আনুন বদল, বাড়িতেই বানিয়ে ফেলুন এই সুস্বাদু বিদেশী খাবারটি

তাহলে চলুন খুবই স্বল্প কিছু উপকরণ দিয়ে চটজলদি বাড়িতেই বানিয়ে নেওয়া যাক একটু ভিন্ন ধরন এর খাবার-

Share:

নিজস্ব প্রতিনিধি: রোজগার একঘেয়েমি জীবন আর সেই একই খাওয়া-দাওয়া। মাঝে মাঝে যেমন আমরা জীবন নিয়ে বিরক্ত হয়ে যাই। তেমনি আমাদের খাবারেও মাঝে সাঝে বদল আনতে হয়। তাহলে চলুন খুবই স্বল্প কিছু উপকরণ দিয়ে চটজলদি বাড়িতেই বানিয়ে নেওয়া যাক একটু ভিন্ন ধরন এর খাবার-

উপকরণ

১. চিকেন ব্রেস্ট বোনলেস (১ টা),
২. সুইস চিজ (৫০ গ্রাম),
৩. হ্যাম স্লাইস (১ টা),
৪. ডিম (১ টা),
৫. ব্রেড ক্রাম্ব,
৬. বেসিল পাতা,
৭. ফ্রেশ ক্রিম,
৮. মাখন,
৯. নুন-চিনি-গোলমরিচ (স্বাদমতো),
১০. হোয়াইট ওয়াইন (অল্প)।

প্রণালী

প্রথমে একটি চিকেন ব্রেস্ট নিন। তারপর সেটিকে মাঝখান থেকে কেটে বাটারফ্লাইয়ের মতো করে ছড়িয়ে নিন। ভারি কিছু বা ছুরির পেছনের বাঁট দিয়ে মাংসটা সামান্য থেঁতো করে নিন। এবার সেই থেঁতো করা মাংসের ওপর সামান্য নুন-গোলমরিচ ছড়িয়ে দিন। এরপর ওই চিকেনের ওপর হ্যাম স্লাইসটা রাখুন। তারপর আলতো হাতে খুব সাবধানে গোটা জিনিসটা রোল করে মাঝখানটা একটা টুথপিক দিয়ে আটকে দিন। একটি বাটিতে ডিম ফেটিয়ে নিন। সেই ডিম এর গোলা চিকেনের গায়ে ব্রাশ করুন। এবার চিকেনটা ব্রেড ক্রাম্বে রোল করুন। ওভেনে একটি ননস্টিক প্যানে বসিয়ে ব্রাউন করে গ্রিল করুন। তারপর গোটা জিনিসটা মাইক্রোওভেনে ২ থেকে আড়াই মিনিট গ্রিল করে নিন। এবার চিকেনটি পরিবেশন করার আগে একটি সস তৈরি করুন। সস তৈরির জন্য প্রথমে ননস্টিক প্যানে কিছুটা মাখন গরম করুন। তার মধ্যে দিয়ে দিন জুলিয়েন করে কাটা বেসিল পাতা। সেটি কে অল্প সতেঁ করুন। এবার ফ্রেশ ক্রিমটা দিয়ে দিন। স্বল্প পরিমান নুন আর চিনি দিন। এরপর অল্প হোয়াইট ওয়াইন দিয়ে নাড়াচাড়া করে নিলেই রেডি সস। এবার একটা প্লেটে সেই গ্রিল করা চিকেনটা দিয়ে তার ওপরে সসটা ছড়িয়ে দিন। চাইলে অল্প সতেঁ করা ভেজিটেবল আর ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে পরিবেশন করুন চিকেন কর্ডন ব্লিউ।

SSC-তে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে ১৬ জন অযোগ্য প্রার্থী চিহ্নিত

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা

ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য সীমানায় দিন কাটছে অসহায় মহিলার

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি

যাত্রীদের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ, রাজ্যের রাস্তায় নামছে ৪৩৫টি নতুন বাস

নিজের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত পাষণ্ড বাবা

হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত আরোপ ভারতের

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের