রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি: জীবনের কাছে হার মেনে নেওয়ার বয়স ছিল না, অথচ পরিস্থিতি তাঁকে অনেক আগেই কঠিন বাস্তবের মুখোমুখি দাঁড় করিয়েছিল। মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে কোলে এক বছরের সন্তান নিয়ে শুরু হয়েছিল বেঁচে থাকার লড়াই। সংসার চালাতে মাসে মাত্র ৬০ টাকা বেতনে শুরু করেছিলেন সাফাইকর্মীর কাজ। কিন্তু সেই সামান্য বেতনের চাকরিই যে একদিন তাঁকে দেশের অন্যতম বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের উচ্চপদে পৌঁছে দেবে, তা হয়ত নিজেও ভাবেননি প্রতীক্ষা টোন্ডওয়ালকর। অদম্য জেদ, অধ্যবসায় আর পড়াশোনার প্রতি অগাধ আগ্রহকে সম্বল করে ধাপে ধাপে এগিয়েছেন তিনি। সাফাইকর্মী থেকে হয়েছেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (AGM), সামলেছেন ডেপুটি জেনারেল ম্যানেজার (DGM)-এর দায়িত্বও। এমনকী, ৫৫ বছর বয়সেও নতুন করে পড়াশোনা করে পূরণ করেছেন ন্যাচারোপ্যাথি নিয়ে পড়ার স্বপ্ন। প্রতীক্ষার জীবন যেন বুঝিয়ে দেয়, স্বপ্ন দেখার এবং তা পূরণ করার কোনও নির্দিষ্ট বয়স হয় না।

১৯৬৪ সালে মহারাষ্ট্রের পুনেতে জন্ম প্রতীক্ষার। ছোট থেকেই আর্থিক অনটনের মধ্যে বড় হয়েছেন তিনি। পরিবারের পরিস্থিতির কারণে সপ্তম শ্রেণির পরেই বন্ধ হয়ে যায় পড়াশোনা। মাত্র ১৭ বছর বয়সে বিয়ে হয় তাঁর। স্বামী সদাশিব কডু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (SBI) কর্মরত ছিলেন। কিন্তু বিয়ের প্রায় তিন বছরের মাথায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। তখন প্রতীক্ষার বয়স মাত্র ২০ বছর। কোলে এক বছরের সন্তান। সংসারের যাবতীয় দায়িত্ব এসে পড়ে তাঁর একার কাঁধে। সন্তানকে মানুষ করতে প্রথমে সেলাই ও এমব্রয়ডারির মতো ছোটখাটো কাজ শুরু করেন। এরপর স্বামীর বকেয়া বেতন পাওয়ার জন্য মুম্বইয়ের একটি SBI শাখায় যান। সেখানেই ম্যানেজারের কাছে কাজের আবেদন জানান। যে কোনও কাজ করতে রাজি ছিলেন তিনি। উদ্দেশ্য একটাই, সন্তানকে নিয়ে কোনওরকমে সংসার চালানো। প্রায় পাঁচ মাস অপেক্ষার পর SBI-তে পার্টটাইম সাফাইকর্মীর কাজ পান প্রতীক্ষা। ১৯৮৫ সালে শুরু হয় তাঁর কর্মজীবন। মাসিক বেতন ছিল মাত্র ৬০ টাকা। ব্যাঙ্ক খোলার আগে ঝাড়ু দেওয়া, মেঝে মোছা, শৌচাগার পরিষ্কার করা থেকে শুরু করে আসবাবপত্রের ধুলো ঝাড়ার মতো কাজ করতে হত তাঁকে। কিন্তু প্রতিকূল পরিস্থিতিতেও নিজের ভবিষ্যৎ নিয়ে বড় স্বপ্ন দেখা বন্ধ করেননি প্রতীক্ষা।

আরও পড়ুন: যাত্রীদের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ, রাজ্যের রাস্তায় নামছে ৪৩৫টি নতুন বাস

তিনি বুঝেছিলেন, শুধু কাজ করে সংসার চালানোই যথেষ্ট নয়। জীবনে এগিয়ে যেতে গেলে প্রয়োজন শিক্ষা। তাই চাকরির পাশাপাশি ফের পড়াশোনা শুরু করার সিদ্ধান্ত নেন। অর্থের অভাবে নতুন বই কেনার সুযোগ ছিল না। একটি পুরনো বইয়ের দোকান থেকে অষ্টম, নবম ও দশম শ্রেণির পুরনো পাঠ্যবই সংগ্রহ করেন। দিনের বেলা ব্যাঙ্কের কাজ ও সংসারের দায়িত্ব সামলে রাত জেগে করত পড়াশোনা। অবশেষে প্রথম চেষ্টাতেই দশম শ্রেণির পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হন প্রতীক্ষা। এরপর মুম্বইয়ের বিক্রোলি এলাকার একটি নাইট কলেজ থেকে দ্বাদশ শ্রেণি পাশ করেন। পরে অন্য একটি নাইট কলেজ থেকে মনোবিজ্ঞানে স্নাতক হন। পড়াশোনার পাশাপাশি ব্যাঙ্কেও ধীরে ধীরে উন্নতি হতে থাকে প্রতীক্ষার। ১৯৯০ সালে সাফাইকর্মীর পদ থেকে পদোন্নতি পেয়ে পত্রবাহক পদে উন্নীত হন। ১৯৯৩ সালে প্রমোদ টোন্ডওয়ালকরকে বিয়ে করেন তিনি। দ্বিতীয় স্বামীও তাঁকে পড়াশোনা চালিয়ে যেতে এবং ব্যাঙ্কের অভ্যন্তরীণ পদোন্নতির পরীক্ষায় বসতে উৎসাহিত করেন। ১৯৯৫ সালে বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক্লার্ক-কাম-ক্যাশিয়ার পদে উন্নীত হন প্রতীক্ষা। এরপর একের পর এক পরীক্ষায় সফল হয়ে ট্রেনি অফিসার-সহ বিভিন্ন উচ্চপদে পৌঁছন। কর্মজীবনে ডেপুটি জেনারেল ম্যানেজার (DGM) হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি। ২০২২ সালের জুন মাসে SBI-র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (AGM) পদে উন্নীত হন প্রতীক্ষা।

সাধারণত এই বয়সে অনেকেই কর্মজীবনের শেষ পর্যায়ের কথা ভাবেন। কিন্তু প্রতীক্ষার কাছে বয়স কখনও নতুন কিছু শেখার পথে বাধা হয়ে দাঁড়ায়নি। ব্যাঙ্কের দীর্ঘ কর্মজীবনের পাশাপাশি বহুদিনের একটি স্বপ্ন ছিল তাঁর ন্যাচারোপ্যাথি নিয়ে পড়াশোনা করা। সেই ইচ্ছেকে বাস্তবে রূপ দিতে প্রায় ৫৫ বছর বয়সে দু’বছরের ন্যাচারোপ্যাথি কোর্স সম্পূর্ণ করেন তিনি। সপ্তম শ্রেণির পর যে মেয়েটির পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল, মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে যাঁকে সন্তানের মুখে খাবার তুলে দিতে লড়াই শুরু করতে হয়েছিল, তিনিই নিজের অধ্যবসায়ে পৌঁছে গিয়েছেন ব্যাঙ্কের শীর্ষস্থানীয় পদে। প্রতীক্ষা টোন্ডওয়ালকরের কাহিনি শুধু জীবনযুদ্ধ নয়। স্বপ্নকে বাস্তবায়িত করার এক রূপকথা। 

কালীপুজোর বিসর্জনে গিয়েই বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য সীমানায় দিন কাটছে অসহায় মহিলার

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি

যাত্রীদের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ, রাজ্যের রাস্তায় নামছে ৪৩৫টি নতুন বাস

নিজের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত পাষণ্ড বাবা

হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত আরোপ ভারতের

চিকিৎসায় গাফিলতিতে সদ্যোজাত শিশু মৃত্যুর অভিযোগ, চাঞ্চল্য নবদ্বীপের বেসরকারি নার্সিং হোমে

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২