কালীপুজোর বিসর্জনে গিয়েই বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কালীপুজোর বিসর্জনে যোগ দিতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল এক স্কুল ছাত্রীর। বিসর্জন সেরে ফেরার পথে চলন্ত জেনারেটরের মোটরে চুল জড়িয়ে গুরুতর দুর্ঘটনার শিকার হয় সে।  ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৮ বছরের ওই তরুণীর।

ঘটনাটি নদিয়ার তাহেরপুর থানার অন্তর্গত বাদকুল্লার বাপুজিনগর এলাকার। মৃতার নাম দিয়া সরকার। সে বাবুজিনগর হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্রী।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাদকুল্লা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাপুজিনগর পুরন্দরপুর এলাকার শুভশ্রী সংঘ বারোয়ারির কালীপুজোর বিসর্জন ছিল। প্রতিবছরই ওই বারোয়ারি তরফে কালীপুজো করা হয়। এবারও প্রতিমা বিসর্জনের জন্য গড়িয়াপোতা ঘাটে নিয়ে যাওয়া হয়েছিল। বিসর্জন পর্ব মিটিয়ে ফেরার পথেই ঘটে বিপত্তি। জানা গিয়েছে, ফেরার সময় আচমকাই জেনারেটরের মোটরে দিয়ার চুল জড়িয়ে যায়। মুহূর্তের মধ্যে জেনারেটরের সঙ্গে মাথায় সজোরে আঘাত লাগে তাঁর। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে ওই ছাত্রী। স্থানীয়দের দাবি, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছাত্রীর।  

আরও পড়ুনঃ নিজের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত পাষণ্ড বাবা

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তাহেরপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বিসর্জনে ব্যবহৃত সমস্ত গাড়ি এবং জেনারেটর-সহ ইঞ্জিন ভ্যানটি আটক করেছে পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন আধিকারিকরা। তরুণীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা

ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য সীমানায় দিন কাটছে অসহায় মহিলার

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি

যাত্রীদের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ, রাজ্যের রাস্তায় নামছে ৪৩৫টি নতুন বাস

নিজের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত পাষণ্ড বাবা

হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত আরোপ ভারতের

চিকিৎসায় গাফিলতিতে সদ্যোজাত শিশু মৃত্যুর অভিযোগ, চাঞ্চল্য নবদ্বীপের বেসরকারি নার্সিং হোমে

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের