পুজোর দিনে বাড়িতেই বানিয়ে নিন ভিন্ন স্বাদের পনির মহারানী

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার করোয়া চৌথ। এই দিন হিন্দু বিবাহিতা নারীরা স্বামীর মঙ্গল কামনায় সারাদিন উপবাস করেন। পরে সন্ধ্যায় স্বামীর হাতে জল খেয়ে উপবাস ভঙ্গ করেন। কিন্তু সারাদিন উপবাস করে থাকার কারণে শরীরে যাতে কোনও প্রভাব না পরে, তাই প্রোটিন জাতীয় খাদ্য খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। আর নিরামিষ খাবারের মধ্যে প্রোটিনের তালিকায় শুরুর দিকেই থাকে পনিরের নাম। কিন্তু একঘেয়ে পনিরের তরকারি খেতে মন চাইছে না? তাহলে বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের পনির মহারানী(Paneer Maharani)।

উপকরণ :-

১. পনির

২. কাজু

৩. দুধ

৪. টমেটো বাটা

৫. আদা বাটা

৬. কাঁচালঙ্কা বাটা

৭. হলুদ গুঁড়ো

৮. শুকনো লঙ্কা গুঁড়ো

৯. গোটা ধনে

১০. গোটা জিরে

১১. গোটা মৌরি

১২. কসৌরি মেথি

১৩. টক দই

১৪. নুন

১৫. চিনি

১৬.সরষের তেল

১৭. গরম মশলা গুঁড়ো

১৮. বেসন

১৯. হিং

প্রণালী:-

প্রথমে পরিমাণমতো পনির টুকরো করে কেটে নিতে হবে। এবার পনিরের টুকরো গুলি স্বাদমতো নুন,গরম মশলা গুঁড়ো এবং শুকনো লঙ্কা গুঁড়ো এবং দু টেবিল চামচ টক দই মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। এবার আদা বাটা, কাঁচালঙ্কা বাটা, টমেটো ও কাজুবাদাম আলাদা আলাদা করে বেটে নিত্যে হবে। এবার ম্যারিনেট করে রাখা পনিরের টুকরোগুলো বেসনের মধ্যে ডুবিয়ে নিয়ে তেলে দুপিঠ ভালোভাবে ভেজে তুলে রাখতে হবে। এবার গোটা ধনে,জিরে,মৌরি, শুকনো কসৌরি মেথি শুকনো খোলায় নেড়ে নিয়ে ভালোভাবে গুঁড়িয়ে নিন। এবার পনির ভাজা তেলে আরও কিছুটা তেল দিয়ে গোটা জিরে এবং হিং ফোড়ন দিন। এরপর ওই তেলের মধ্যে একে একে আগে থেকে বেটে রাখা আদা, কাঁচালঙ্কা ও টমেটো দিয়ে কষিয়ে নিতে হবে। মশলা কষা হয়ে গেলে আগে থেকে বেটে রাখা কাজুবাদাম এবং দুধ তার মধ্যে দিয়ে দিন। সবকিছু একটু ফুটে উঠলে আগে থেকে তৈরি করে রাখা গোটা ধনে, জিরে, মৌরি, শুকনো কসৌরি মেথি গুড়ো দিয়ে দিন। এবার একটু নেড়ে নিয়ে পরিমাণ মতো জল, স্বাদমতো নুন এবং মিষ্টি দিয়ে দিন। গ্রেভী একটু ঘন হলে আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিন। সবকিছু ভালোভাবে ফুটে উঠলে উপর থেকে গরম মশলা ও ভাজা মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন। তৈরি হয়ে যাবে ভিন্ন স্বাদের ‘পনির মহারানী’।

SSC-তে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে ১৬ জন অযোগ্য প্রার্থী চিহ্নিত

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা

ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য সীমানায় দিন কাটছে অসহায় মহিলার

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি

যাত্রীদের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ, রাজ্যের রাস্তায় নামছে ৪৩৫টি নতুন বাস

নিজের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত পাষণ্ড বাবা

হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত আরোপ ভারতের

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের