ঘরোয়া জিনিস দিয়ে সহজেই বানিয়ে নিন ভিন্ন স্বাদের ডিম ভাপা

Share:

নিজস্ব প্রতিনিধি: চিকিৎসকদের মতে আমাদের দৈনন্দিন জীবনে যে সকল পুষ্টিগুণ অত্যন্ত জরুরী তার বেশিরভাগটাই পাওয়া যায় ডিম থেকে। কারণ ডিম এমন একটি খাদ্যদ্রব্য যাতে রয়েছে সম্পূর্ণ পুষ্টিগুণ। তাই ব্রেকফাস্ট হোক বা লাঞ্চ আমাদের প্রতিদিনের ডায়েটে একটা করে ডিম রাখাটা অত্যন্ত জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। কিন্তু প্রতিদিন একঘেয়ে ডিম সিদ্ধ, ভাজা বা কারি খেতে মন চায় না। সেক্ষেত্রে ঘরোয়া কিছু জিনিস দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন ভিন্ন স্বাদের ডিম ভাপা(Dim Vapa)।

উপকরণ :

১। ডিম সেদ্ধ ৫ টি

২। সর্ষের তেল পরিমাণ মত

৩। নুন স্বাদমত

৪। কালো সর্ষে ৩ টেবিল চামচ

৫। সাদা সর্ষে ২ টেবিল চামচ

৬। পোস্ত ১ টেবিল চামচ

৭। কাঁচালঙ্কা ৮-১০ টি

৮। নারকেল কোরা ২ টেবিল চামচ

৯। টক দই ২ টেবিল

১০। চিনি স্বাদমত

১১। হলুদ গুঁড়ো ১/২ চা চামচ।

প্রণালী:

প্রথমে ডিম সেদ্ধ করে নিতে হবে। এবার একটি ছুরি দিয়ে সেদ্ধ ডিম গুলি হালকা করে চিরে নিন। সেদ্ধ ডিম রান্নার আগে চিরে নিলে ভিতরে নুন ও মসলা ভাল করে ঢুকবে। এবার একটা বাটিতে কালো সর্ষে ৩ টেবিল চামচ, সাদা সর্ষে ২ টেবিল চামচ, পোস্ত ১ টেবিল চামচ নিয়ে অল্প জলে ১০ মিনিট ভিজিয়ে রেখে দিন। ১০ মিনিট পরে জলটা ফেলে দিয়ে ভিজিয়ে রাখা সর্ষে, পোস্ত, ৩-৪ টি কাঁচালঙ্কা ও  ২ টেবিল চামচ নারকেল কোরা একসঙ্গে মিক্সিতে দিয়ে বেটে নিতে হবে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে অল্প আঁচে গরম করুন। তেল গরম হলে সামান্য নুন দিয়ে ডিমগুলো একে একে হালকা করে ভেজে নিতে হবে। এবার একটা স্টিলের টিফিন বক্সে মশলার মিশ্রণটা দিয়ে এর মধ্যে ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদমত নুন, সামান্য পরিমাণ চিনি ও ২ টেবিল চামচ সর্ষের তেল দিন। একটা বাটিতে ২ টেবিল চামচ টক দই ভালো করে ফেটিয়ে এই মিশ্রণের মধ্যে দিয়ে দিন। এবার সম্পূর্ণ মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমগুলি এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ওপরে ৩-৪ টি চেরা কাঁচালঙ্কা সাজিয়ে দিয়ে টিফিনবাক্স বন্ধ করে দিন। কড়াইতে কিছুটা জল গরম করে তার মধ্যে ডিমভরা টিফিনবাক্সটি বসিয়ে দিন। জলের পরিমাণ খুব বেশি বা খুব কম হলে চলবে না। কড়াইতে এমনভাবে জল দেবেন যাতে টিফিনবাক্স বসানোর পরে জল যেন টিফিনবাক্সের ঢাকনার একটু নিচে থাকে। এবার ১০ মিনিট কড়াই ঢেকে রান্না করার করুন। এরপর গ্যাস অফ করে স্টিমের মধ্যে ঢাকা দেওয়া অবস্থায় টিফিনবাক্স রেখে দিন আরো ১০-১৫ মিনিট। এরপরে কড়াই থেকে টিফিন বাক্স তুলে ডিম ভাপার ওপরে ১ টেবিল চামচ সর্ষের তেল ছড়িয়ে দিন।  তৈরি হয়ে যাবে গরম গরম ডিম ভাপা।

SSC-তে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে ১৬ জন অযোগ্য প্রার্থী চিহ্নিত

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা

ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য সীমানায় দিন কাটছে অসহায় মহিলার

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি

যাত্রীদের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ, রাজ্যের রাস্তায় নামছে ৪৩৫টি নতুন বাস

নিজের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত পাষণ্ড বাবা

হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত আরোপ ভারতের

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের